Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

বাগদাদি হত্যা থেকে মাদুরোকে বন্দি, নজরে মার্কিন ডেল্টা ফোর্স

শুক্রবার রাতভর ভেনেজুয়েলার একাধিক জায়গায় একের পর এক হামলা।

বাগদাদি হত্যা থেকে মাদুরোকে  বন্দি, নজরে মার্কিন ডেল্টা ফোর্স
  • ৪ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: শুক্রবার রাতভর ভেনেজুয়েলার একাধিক জায়গায় একের পর এক হামলা। সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে রাতারাতি বন্দি করে তুলে নিয়ে যাওয়া হল আমেরিকায়। গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে এই সামরিক অভিযান। কেউ সমালোচনায় সরব। কেউ আবার ভেনেজুয়েলা ও আমেরিকার মধ্যস্থতায় আগ্রহী। আর এসবের মাঝেই উঠে এসেছে একটি নাম। ডেল্টা ফোর্স। ভেনেজুয়েলায় হামলার নেপথ্যে ছিল মার্কিন সেনা বাহিনীর এই ‘এলিট’ ইউনিট। শুধুমাত্র সস্ত্রীক মাদুরোকে বন্দি করা নয়, এর আগেও ডেল্টা ফোর্সের কেরামতি দেখেছে গোটা বিশ্ব। ২০১৯ সাল। এক মিশনে বিশ্বের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তথা আইএস নেতা আবু বকর আল বাগদাদিকেও খতম করেছিল মার্কিন সেনার এই বিশেষ ইউনিট। এখানেই শেষ নয়। ২০০৩ সালে ইরাকের সাদ্দাম হুসেনকে বন্দি করতেও ভূমিকা নিয়েছিল ডেল্টা ফোর্স। 

Advertisement


কী এই ডেল্টা ফোর্স? ১৯৭৭ সালে গঠিত হয় এই ইউনিট। মূল ঘাঁটি নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্রাগে। ‘ইউএস আর্মি স্পেশাল অপারেশনস কমান্ড’ ও ‘জয়েন্ট স্পেশাল অপারেশনস কমান্ডে’র অধীনে কাজ করে এটি। ব্রিটিশ এসএএস তথা ২২ তম স্পেশাল এয়ার সার্ভিস রেজিমেন্টের আদলে তৈরি করা হয়েছিল সেনা ইউনিটটি। প্রতিষ্ঠাতা ছিলেন কর্নেল চার্লস বেকউইথ। এই ইউনিট মোট চারটি স্কোয়াড্রনে বিভক্ত। প্রতিটি স্কোয়াড্রনে তিনটি ট্রুপ রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ