Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বিয়ে করলেন মধুমিতা

বসন্ত পঞ্চমীতে সাত পাক ঘুরলেন অভিনেত্রী মধুমিতা সরকার। বিয়ে করলেন শৈশবের বন্ধু পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার দেবমাল্য চক্রবর্তীকে।

বিয়ে করলেন মধুমিতা
  • ২৪ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• বসন্ত পঞ্চমীতে সাত পাক ঘুরলেন অভিনেত্রী মধুমিতা সরকার। বিয়ে করলেন শৈশবের বন্ধু পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার দেবমাল্য চক্রবর্তীকে। লাল বেনারসিতে সেজেছিলেন নবধূ। পাত্রের পরনে ছিল সাদা পাঞ্জাবি, ধুতি।   বারুইপুরে অভিনেত্রীর আত্মীয়ের বাড়িতে বসেছিল বিয়ের অনুষ্ঠান। জাঁকজমকে সেজে উঠেছিল নায়িকার বিয়ের আসর। অতিথি তালিকায় ছিলেন টলিউডের নামজাদা তারকারা। এদিনের মেনুতেও ছিল এলাহি আয়োজন।

Advertisement

প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল অনেক আগেই। আশৈশব পরিচিতি, বন্ধুত্ব থাকলেও দেবমাল্যর সঙ্গে মধুমিতার প্রেমের সম্পর্কের শুরু ২০২৪ সালের অক্টোবরে। দুর্গাপুজোর আবহে সেই প্রেমিকের সঙ্গে আলাপও করিয়েছিলেন অনুরাগীদের। সেই সম্পর্কই এবার পরিণতি পেল শুক্রবার গোধূলি লগ্নে।

এই মুহূর্তে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকে অভিনয় করছেন মধুমিতা। ধারাবাহিকের শ্যুটিংয়ের ব্যস্ত শিডিউলের মধ্যেও বিয়ের প্রস্তুতিতে খামতি ছিল না। বাগদান থেকে শুরু করে আইবুড়ো ভাত— যাবতীয় রীতি মেনেছেন। আর সেই সব ছবি শেয়ার করেছেন সমাজমাধ্যমে। উল্লেখ্য, এটি মধুমিতার দ্বিতীয় বিয়ে। এর আগে অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী। ২০১৯ সালে বিচ্ছেদ হয় তাঁদের। জীবনের নতুন অধ্যায় শুরু হওয়ায় মধুমিতা ও দেবমাল্যকে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির সহকর্মীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ