Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

মাধবনের নতুন ছবি

মহেশ বাবু ও প্রিয়াঙ্কা চোপড়ার পরবর্তী ছবিতে কাজ করবেন আর মাধবন। এস এস রাজামৌলি পরিচালিত এই ছবির শ্যুটিং ইতিমধ্যে শুরু হয়েছে। শোনা যাচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মাধবনকে।

মাধবনের নতুন ছবি
  • ১০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মহেশ বাবু ও প্রিয়াঙ্কা চোপড়ার পরবর্তী ছবিতে কাজ করবেন আর মাধবন। এস এস রাজামৌলি পরিচালিত এই ছবির শ্যুটিং ইতিমধ্যে শুরু হয়েছে। শোনা যাচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মাধবনকে। তিনি নাকি চরিত্রটি করতে রাজিও হয়েছেন। তবে এখনও পর্যন্ত তাঁর চরিত্রটি সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। কেবল মাধবন নন, ছবিতে অভিনয় করার কথা পৃথ্বীরাজ সুকুমারণেরও। যদিও এখনও পর্যন্ত মাধবন ও পৃথ্বীরাজের যোগ দেওয়ার খবরে সিলমোহর দেননি নির্মাতারা। সবকিছু ঠিক থাকলে এই ছবির হাত ধরে দীর্ঘদিন পর ভারতীয় ছবিতে কাজ করবেন প্রিয়াঙ্কা। ফলে রাজামৌলি পরিচালিত ছবিটি ঘিরে দর্শক মহলে আগ্রহ ছিলই। মাধবন সেখানে যুক্ত হলে উন্মাদনার পালে হাওয়া লাগবে বলেই মত অনুরাগীদের। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ