Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

‘ স্বয়ং মা গঙ্গা এসেছেন’! বানভাসি গ্রামে আজব মন্তব্য যোগীর মন্ত্রীর

বাড়ির ভিতর জল ঢুকেছে। তাতে বিচলিত না হয়ে বেজায় খুশি প্রয়াগরাজের পুলিস অফিসার। বাড়ির সামনে জমা জলকে মা গঙ্গা রূপে পুজোও করেন তিনি। এবার একইভাবে বানভাসি গ্রামে গিয়ে যোগীরাজ্যের মন্ত্রী  দাবি করলেন, স্বয়ং মা গঙ্গা এসেছেন!

‘ স্বয়ং মা গঙ্গা এসেছেন’! বানভাসি গ্রামে আজব মন্তব্য যোগীর মন্ত্রীর
  • ৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লখনউ: বাড়ির ভিতর জল ঢুকেছে। তাতে বিচলিত না হয়ে বেজায় খুশি প্রয়াগরাজের পুলিস অফিসার। বাড়ির সামনে জমা জলকে মা গঙ্গা রূপে পুজোও করেন তিনি। এবার একইভাবে বানভাসি গ্রামে গিয়ে যোগীরাজ্যের মন্ত্রী  দাবি করলেন, স্বয়ং মা গঙ্গা এসেছেন! 

Advertisement

টানা বৃষ্টিতে উত্তরপ্রদেশের ১৭ জেলায় বন্যা পরিস্থিতি। জলের তলায় ৪০০-রও বেশি গ্রাম। ঘরবাড়ি ভেসে গিয়েছে অনেকের। অথচ সরকারের তরফে একাধিক জায়গায় এখনও ত্রাণের ব্যবস্থা হয়নি। ক্ষোভে ফুঁসছেন বানভাসি এলাকার মানুষজন। সম্প্রতি কানপুরের এমনই এক বন্যা বিধ্বস্ত গ্রামে যান রাজ্যের মন্ত্রী সঞ্জয় নিশাদ। উত্তরপ্রদেশে বিজেপি সরকারের শরিক নিশাদ দলের সভাপতি তিনি। তাঁকে দেখেই অভিযোগের পসরা সাজিয়ে বসেন অসহায় গ্রামের মানুষ। ঘরবাড়ি ভেসে গিয়েছে, ত্রাণ নেই, এমন সব সমস্যার কথা বলতে থাকেন সকলে। কিন্তু এসব শুনে এতটুকু বিচলিত হননি যোগী সরকারের মন্ত্রী। বরং বন্যা পরিস্থিতি নিয়ে অদ্ভুত যুক্তি শোনান তিনি। বলেন,‘মা গঙ্গা এসেছেন। তাঁর দর্শনে সন্তানদের স্বর্গপ্রাপ্তি হবে।’ পাশাপাশি তাঁর দাবি, বন্যা নিয়ে যা প্রচার হচ্ছে তা বিরোধীদের চক্রান্ত। মন্ত্রীর মন্তব্য ঘিরে বেজায় শোরগোল শুরু হয়েছে। ত্রান ও উদ্ধারকাজে সরকারের গাফিলতি ঢাকতে মন্ত্রীর এভাবে ধর্মীয় ভাবাবেগকে হাতিয়ার করেছেন বলে অভিযোগ। বন্যার মতো ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়কে দেবদেবীর সঙ্গে মিলিয়ে দেওয়া নিয়েও অনেকেই ক্ষোভ উগরে দিয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ