Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সেপ্টেম্বর থেকে শুরু সাঁওতালিতে এমএ

স্নাতকোত্তর স্তরে সাঁওতালি সাহিত্য পড়ানোর চূড়ান্ত অনুমোদন পেল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। উচ্চ শিক্ষাদপ্তর থেকে সবুজ সঙ্কেত মিলতেই বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা করে, আগামী সেপ্টেম্বর থেকে সাঁওতালি সাহিত্য পড়ার জন্য ৫০ টি আসনে ভর্তির সুযোগ পাবেন পড়ুয়ারা।

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সেপ্টেম্বর থেকে শুরু সাঁওতালিতে এমএ
  • ২৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: স্নাতকোত্তর স্তরে সাঁওতালি সাহিত্য পড়ানোর চূড়ান্ত অনুমোদন পেল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। উচ্চ শিক্ষাদপ্তর থেকে সবুজ সঙ্কেত মিলতেই বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা করে, আগামী সেপ্টেম্বর থেকে সাঁওতালি সাহিত্য পড়ার জন্য ৫০ টি আসনে ভর্তির সুযোগ পাবেন পড়ুয়ারা। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। সাঁওতালি সাহিত্য পড়াতে তিনজন অতিথি অধ্যাপক নিযুক্ত করা হবে। এই প্রথম উত্তরবঙ্গে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর স্তরে সাঁওতালি সাহিত্য পড়ানোর সুযোগ পেল। 

Advertisement

উপাচার্য দীপককুমার রায় বলেন, উচ্চশিক্ষা দপ্তর থেকে এদিন চিঠি এসেছে। যেখানে এমএ-তে সাঁওতালি সাহিত্য পড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। ৫০টি আসনে পড়ুয়ারা ভর্তি হতে পারবে।
ভিসির সংযোজন, এই অঞ্চলে সাঁওতালি ভাষাভাষী মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এব্যাপারে। বিশ্ববিদ্যালয়েরও প্রচেষ্টা ছিল এই বিষয় চালু করতে। শেষপর্যন্ত অনুমোদন দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর।  উত্তরবঙ্গে এই প্রথম আমাদের বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে সাঁওতালি সাহিত্যের কোর্স চালু হচ্ছে। 
গত জুনে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ইউনাইটেড ফোরাম ফর অল আদিবাসী অর্গানাইজেশন সাঁওতালিতে এমএ চালু করার দাবিতে বিক্ষোভ দেখায়। একাধিকবার একাধিক আদিবাসী সংগঠন স্মারকলিপি জমা দেয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ