সংবাদদাতা, বিষ্ণুপুর: এবারই প্রথম জয়রামবাটিতে সারদা মেলার আয়োজন করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আমোদর নদের তীরে ২০ ডিসেম্বর থেকে মেলা বসবে। চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। মেলা কমিটি সূত্রে জানা গিয়েছে, এতদিন মায়ের জন্মতিথি উপলক্ষ্যে মাতৃমন্দির প্রাঙ্গণে উৎসব পালন করা হয়ে আসছে। এবারই প্রথম স্থানীয় বাসিন্দারা সারদা মেলার আয়োজন করেছে। তাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো উন্মাদনা তৈরি হয়েছে।
Advertisement
মেলা কমিটির সভাপতি বিশ্বজিৎ সেন বলেন, এলাকার বাসিন্দারা মা সারদার নামে মেলা করার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই মতো এলাকার বিশিষ্টজনদের নিয়ে বৈঠক করা হয়। তারপরেই মেলার আয়োজনের সিদ্ধান্ত হয়। আমোদর নদের তীরে মেলা বসবে। ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে। এছাড়াও মায়ের নামে আমোদর নদে বিশেষ গঙ্গারতির আয়োজন করা হবে। প্রসঙ্গত, প্রতিবছর জয়রামবাটি মাতৃমন্দির কর্তৃপক্ষ মা সারদার জন্মতিথি উপলক্ষ্যে বিশেষ উৎসবের আয়োজন করে। এবারেও ২২ ডিসেম্বর ওই উৎসব আরম্ভ হবে। উৎসব উপলক্ষ্যে প্রভাতফেরি সহ ভক্তিমূলক নানা অনুষ্ঠান হবে। ওই সময় জয়রামবাটিতে ভক্তের ঢল নামে। তাকে কেন্দ্র করে মন্দিরে বাইরে কিছু দোকানপাটও বসে। তবে এবারই প্রথম ৭ দিনের গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, অন্যান্য প্রায় সব জায়গায় শীতের মরশুমে মেলার আয়োজন করা হয়। কিন্তু জয়রামবাটিতে সেইভাবে সর্বজনীন কোনও মেলা হয় না। তাই দীর্ঘদিন ধরে এলাকায় মেলার আয়োজন করার দাবি উঠেছিল। অবশেষে সেই দাবিকে মান্যতা দিয়ে এলাকার বিশিষ্টজনেরা একত্রিত হয়ে এবারই প্রথম মেলার আয়োজন করলেন। উদ্যোক্তারা বলেন, সারদা মায়ের জন্মতিথি উপলক্ষ্যে জয়রামবাটিতে বাইরে থেকে হাজার হাজার মানুষের ঢল নামে। তাঁরাও যাতে মায়ের নামাঙ্কিত মেলা দেখার সুযোগ পান সেই লক্ষ্যেই ওই সময়ে মেলার আয়োজন করা হয়েছে। জয়রামবাটি গ্রামের পাশ দিয়ে বয়ে চলা আমোদর নদে মা স্নান করতেন। মায়ের কাছে আমোদর নদই ছিল গঙ্গা। সেজন্য মেলায় বিশেষ গঙ্গারতির আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে প্রথমবার সারদা মেলাকে কেন্দ্র করে এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। তেমনই মায়ের জন্মতিথি উপলক্ষ্যে আসা ভক্তরাও মাতৃদর্শনের পাশাপাশি বাড়তি পাওনা হিসাবে মেলা দেখার সুযোগ পাবেন। সেজন্য বাইরের অনেকেই মেলা নিয়ে খোঁজখবর করছেন। ধারাবাহিকভাবে প্রতিবছর ওই মেলার আয়োজন করা হবে।