Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গণপিটুনি কাণ্ড: ধৃতদের ৮ দিনের পুলিস হেফাজত

এনজেপি স্টেশন চত্বরে গণপিটুনিতে এক যুবকের মৃত্যুর ঘটনায় ধৃতদের আটদিনের পুলিস হেফাজত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এক যুবককে বেসরকারি নিরাপত্তা সংস্থা ও রেলের নির্মাণ কাজের ঠিকাদার সংস্থার কর্মীরা চোর সন্দেহে মারধর করে।

গণপিটুনি কাণ্ড: ধৃতদের ৮ দিনের পুলিস হেফাজত
  • ২০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি: এনজেপি স্টেশন চত্বরে গণপিটুনিতে এক যুবকের মৃত্যুর ঘটনায় ধৃতদের আটদিনের পুলিস হেফাজত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এক যুবককে বেসরকারি নিরাপত্তা সংস্থা ও রেলের নির্মাণ কাজের ঠিকাদার সংস্থার কর্মীরা চোর সন্দেহে মারধর করে। তাতেই ওই যুবকের মৃত্যু হয়। ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে এনজেপি রেল পুলিস।

Advertisement

এদিকে, ঘটনার পরপরই এনজেপির জিআরপি থানার আইসি প্রেমাশিস চট্টোপাধ্যায়কে আরআইবি’তে বদলি করা হয়েছে। রেল পুলিস সূত্রে জানা গিয়েছে, তাঁর জায়গায় এনজেপি জিআরপির নতুন আইসি হয়েছেন পাশাং শেরপা। এনজেপি থানার আইসির দায়িত্ব পেয়েছেন অভিজিৎ দত্ত। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (ইস্ট) রাকেশ সিং বলেন, সোনম লামা অসুস্থ হওয়ায় অভিজিৎ দত্তকে দায়িত্ব দেওয়া হয়েছে।
 বিধাননগরে বাইক দুর্ঘটনায় মৃত ২: শনিবার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের মাদাতি টোলপ্লাজা সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক আরোহীর। পুলিস জানিয়েছে, মৃতের নাম সাজন কেরকাট্টা (২১) ও রবি আহিন (২৩)। প্রথমজন মতিধর চা বাগানের বাসিন্দা। অপরজন বিজলিমুনি চা বাগানের। এদিন একটি বাইকে দুই যুবক বিধাননগর থেকে বিজলিমুনির দিকে যাচ্ছিলেন। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিস তাঁদের উদ্ধার করে। বিধাননগর তদন্ত কেন্দ্রের ওসি প্রীতম লামা বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ