Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ছয় ম্যাচ নির্বাসিত লুইস সুয়ারেজ

লিগ কাপ ফাইনালে প্রতিপক্ষ দলের সার্পোট স্টাফের মুখে থুতু ছেটানোর দায়ে নির্বাসিত হলেন লুইস সুয়ায়েজ। শনিবার লিগ কমিটির পক্ষ থেকে ছয় ম্যাচ নির্বাসনের কথা জানান হয়।

ছয় ম্যাচ নির্বাসিত লুইস সুয়ারেজ
  • ৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ফ্লোরিডা: লিগ কাপ ফাইনালে প্রতিপক্ষ দলের সার্পোট স্টাফের মুখে থুতু ছেটানোর দায়ে নির্বাসিত হলেন লুইস সুয়ায়েজ। শনিবার লিগ কমিটির পক্ষ থেকে ছয় ম্যাচ নির্বাসনের কথা জানান হয়। পাশাপাশি ইন্তার মায়ামির অপর দুই ফুটবলার সের্গিও বুস্কেটস এবং টমাস আভিলেসকে যথাক্রমে দুই ও তিন ম্যাচ নিবার্সিত করা হয়েছে। তবে এই নির্বাসন আগামী বছর লিগ কাপের ম্যাচে লাগু হবে। সেক্ষেত্রে প্রতিযোগিতার কোনও ম্যাচে খেলতে পারবেন না সুয়ারেজ। উরুগুয়ান তারকা অবশ্য নিজের আচরণের জন্য নিঃস্বার্থ ক্ষমা চেয়েছেন। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘উত্তেজনার বশেই সেদিনের ঘটনাটি ঘটে। তবে আমার আরও সংযত থাকা উচিত ছিল।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ