Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

লটারির মাধ্যমে দোকান বিলির সিদ্ধান্ত

লটারির মাধ্যমে দোকান বিলির সিদ্ধান্ত
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ শহরের মঙ্গলবাড়ি শরৎচন্দ্র মার্কেটের নবনির্মিত দোকান ঘরগুলির লটারি করা হবে। সোমবার পুরসভায় বোর্ড অব কাউন্সিল (বিওসি) মিটিংয়ে এনিয়ে আলোচনা হয়। 
Advertisement
প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে পুরসভা এবং ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে শরৎচন্দ্র মার্কেটের নতুন কমপ্লেক্স হচ্ছে। কাজ এখনও শেষ হয়নি। পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, ওই মার্কেট নিয়ে আলোচনা হয়েছে। নতুন মার্কেটের কাজ শেষ হলে, লটারির মাধ্যমে  বিতরণ করা হবে। কবে লটারি হবে, সেটা এখনও সিদ্ধান্ত হয়নি। শরৎচন্দ্র মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি তথা কাউন্সিলার অসীম ঘোষ বলেন, আমিও ওই বৈঠকে ছিলাম। লটারির বিষয়ে আলোচনা হয়েছে। 
সম্পর্কিত সংবাদ