নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: আবুঝহাটি-২ পঞ্চয়েতকে ‘সজল’ গ্রাম পঞ্চায়েত হিসেবে ঘোষণা করা হল। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে জেলাশাসক আয়েশা রানি এ, মহকুমা শাসক বুদ্ধদেব পান, বিধায়ক অলোক মাঝি প্রমুখ উপস্থিত ছিলেন। জেলাশসক বলেন, এই পঞ্চায়েতের ৪ হাজার ৭৪টি পরিবারে পাইপ লাইনের মধ্যমে পানীয় জল পৌঁছে গিয়েছে। ছ’টি মৌজার ১৮হাজার বাসিন্দা উপকৃত হবেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পানীয় জল প্রতিটি বাড়িতে পৌঁছনোর জন্য জোরকদমে কাজ চলছে। কিছু এলাকায় পাইপ লাইন বসানো হয়ে গিয়েছে। টেকনিক্যাল সমস্যার জন্য ওই এলাকাগুলিতে জল পৌঁছয়নি। দ্রুত সমস্যার সমাধান করা হবে বলে আধিকারিকরা জানিয়েছেন।



