Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

‘পাগলা ঘোড়া’র লাথিতে জখম ছয়

‘পাগলা ঘোড়া’র লাথিতে জখম ছয়
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: ‘পাগলা ঘোড়া’র লাথিতে জখম দুই শিশু সহ মোট ছ’জন। রবিবার সকালে পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্ক ছড়িয়ে পড়ে মালদহের হরিশ্চন্দ্রপুরে। ঘোড়ার লাথিতে জখম হয়েছেন হরিশ্চন্দ্রপুর হাইস্কুল পাড়ার তিলিয়া মহলাদার, বারোডাঙার বাসিন্দা ষোড়শি সরকার ও নয়াটোলার বাসিন্দা পাপাই মহলদার ও‌‌ নিবা সাহা। জখম দুই শিশুর নাম জানা যায়নি। 
Advertisement
গত শুক্রবার থেকে ঘোড়াটি হরিশ্চন্দ্রপুরে ঘুরে বেড়াচ্ছিল। রবিবার গ্রামের অলিগলি ঢুকে পথচারী থেকে শুরু করে স্থানীয়দের লাথি মারে। জখম হন অনেকে। জখমদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয়। 
এদিকে দুপুরে ঘোড়াটিকে নয়াটোলা আমবাগানে মৃত অবস্থায় পাওয়া যায়। স্থানীয় বাসিন্দা অজয় পাসওয়ান বলেন, তিনদিন ধরে ঘোড়াটি এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। বেশ কয়েকজনকে লাথি মেরেছে। ভালুকা ফরেস্ট রেঞ্জার অফিসে  বিষয়টি জানানো হয়। বনকর্মীরা আসার আগেই ঘোড়াটিকে একটি আমবাগানে মৃত অবস্থায় পাওয়া যায়। 
সম্পর্কিত সংবাদ