Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

‘আগামীকাল রাতে বড় চমক আছে’, ট্রাম্পের ঘোষণায় তুঙ্গে জল্পনা

মঙ্গলবার স্থানীয় সময় রাত ন’টায় দেশের আইনসভায় যৌথ অধিবেশনে ভাষণ দেবার কথা ট্রাম্পের। যেখানে উপস্থিত থাকবেন কংগ্রেসের গুরুত্বপূর্ণ সদস্য, ক্যাবিনেট সদস্য ও বিচারপতিরা।

‘আগামীকাল রাতে বড় চমক আছে’, ট্রাম্পের ঘোষণায় তুঙ্গে জল্পনা
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ওয়াশিংটন, ৩ মার্চ: ডোনাল্ড ট্রাম্প মানেই চমক। দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে বসার পরে মঙ্গলবার তিনি প্রথম মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিতে চলেছেন। তার আগে চমক থাকবে না, তা কি হয়! এবার জল্পনার জন্ম হল খোদ ট্রাম্পের একটি পোস্ট ঘিরে। আজ, সোমবার সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘আগামী কাল রাতে বড় কিছু ঘটতে চলেছে। আমি আপনাদের সেকথা জানাবো।’
Advertisement
মঙ্গলবার স্থানীয় সময় রাত ন’টায় দেশের আইনসভায় যৌথ অধিবেশনে ভাষণ দেবার কথা ট্রাম্পের। যেখানে উপস্থিত থাকবেন কংগ্রেসের গুরুত্বপূর্ণ সদস্য, ক্যাবিনেট সদস্য ও বিচারপতিরা। যে কারণে সরকারিভাবে একে ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণ বলা না হলেও গুরুত্ব খাটো করে দেখার কোনও উপায় নেই। এদিনের ভাষণে ট্রাম্প তাঁর সরকারের আগামী দিনের মূল গুরুত্বের দিকগুলি তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে। যে কারণে অধিকাংশ গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যম তা সম্প্রচারের কথা জানিয়েছে। মঙ্গলবার ট্রাম্প কী বলেন, সেদিকে নজর গোটা বিশ্বের।
Advertisement
সম্পর্কিত সংবাদ