ব্যাটরা থানার পর এবার নাজিরগঞ্জ ফাঁড়ি! আজ, মঙ্গলবার রাতে ঘুষ নিতে গিয়ে অ্যান্টি কোরাপশন ব্যুরোর জালে ধরা পড়লেন এক পুলিশ কর্মী। অভিযুক্ত নাজিরগঞ্জ ফাঁড়ির পুলিশ কনস্টেবল শুভময় মন্ডল বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রায় ৫০ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন ওই কনস্টেবল।



