Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দক্ষিণবঙ্গে আজও নিম্নচাপের বৃষ্টি

নিম্নচাপটি দক্ষিণবঙ্গের উপর অবস্থান করার ফলে সোমবার কলকাতায় এবং এই অঞ্চলের সব জেলাতেই সারাদিন ধরে কমবেশি বৃষ্টি অব্যাহত ছিল।

দক্ষিণবঙ্গে আজও নিম্নচাপের বৃষ্টি
  • ৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিম্নচাপটি দক্ষিণবঙ্গের উপর অবস্থান করার ফলে সোমবার কলকাতায় এবং এই অঞ্চলের সব জেলাতেই সারাদিন ধরে কমবেশি বৃষ্টি অব্যাহত ছিল। নিম্নচাপের অবস্থানের কারণে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনায় বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে। আজ, মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার কোনও কোনও স্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি অংশে হাল্কা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি চলবে। আবহাওয়া অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, আগামী কাল, বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা  কমবে বলে তাঁরা আশা করছেন। নিম্নচাপটি ঝাড়খণ্ড-ছত্তিশগড়ের দিকে সরে যাবে। নিম্নচাপটি খুব ধীর গতিতে অগ্রসর হওয়ার কারণে সোমবার দক্ষিণবঙ্গে সারাদিন ধরে বৃষ্টি চলেছে। 

Advertisement

নিম্নচাপটি এদিন দক্ষিণবঙ্গের দক্ষিণ-পশ্চিম অংশে জুড়ে অবস্থান করছে। এটি খুব শক্তিশালী না-হওয়ার কারণে বড় এলাকা জুড়ে ছিল। তাই বেশিরভাগ জায়গায় খুব জোরালো বৃষ্টি হয়নি। কিন্তু কলকাতাসহ সর্বত্র সারাদিন ধরে দফায় দফায়  ঝিরঝিরে থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পুরুলিয়ায়। রবিবার সকাল থেকে সোমবার বিকেল পর্যন্ত পুরুলিয়ায় প্রায় ৭৯ মিমি বৃষ্টি হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপে বৃষ্টির পরিমাণ ছিল প্রায় ৭০ মিমি। কলাইকুন্ডায় বৃষ্টি হয়েছে প্রায় ৫০ মিমি। সেখানে কলকাতায় (আলিপুরে) বিকেল পর্যন্ত মাত্র ৫ মিমি বৃষ্টি হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ