Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

নিম্নচাপ সরল ওড়িশা-অন্ধ্রে, বৃষ্টি কিছুটা কমবে দক্ষিণবঙ্গে

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি শুক্রবার দক্ষিণ ওড়িশা-উত্তর অন্ধ্র উপকূল লাগোয়া এলাকার উপর সরে গিয়েছে

নিম্নচাপ সরল ওড়িশা-অন্ধ্রে,  বৃষ্টি কিছুটা কমবে দক্ষিণবঙ্গে
  • ১২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি শুক্রবার দক্ষিণ  ওড়িশা-উত্তর অন্ধ্র উপকূল লাগোয়া এলাকার উপর সরে গিয়েছে। ওখান দিয়ে এটি উপকূল অতিক্রম করে স্থলভূমিতে প্রবেশ করবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। নিম্নচাপটির সরাসরি কোনো প্রভাব এই রাজ্যের উপর থাকবে না। দক্ষিণবঙ্গে আজ শনিবার থেকে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি। তবে উত্তরবঙ্গের পাহাড় লাগোয়া ৫ জেলার কোথাও কোথাও আজ ভারী বৃষ্টি হতে পারে।

Advertisement

আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কমবে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বঙ্গোপসাগর থেকে যে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢুকছে তা দক্ষিণবঙ্গের উপর দিয়ে যাচ্ছে। তার থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টির মেঘ তৈরি হবে। ওই জলীয় বাষ্পের জন্য উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। মৌসুমি বায়ু রাজ্যের উপর সক্রিয় আছে।
নিম্নচাপটি স্থলভূমিতে ঢোকার পর পশ্চিম-উত্তর-পশ্চিম অভিমুখে দক্ষিণ ওড়িশা-উত্তর অন্ধ্র উপর দিয়ে অগ্রসর হবে। এর প্রভাবে মধ্য ভারত ও গুজরাতেও বৃষ্টি বাড়বে। নিম্নচাপটি আরব সাগরে পড়ার পর ফের উত্তর-পশ্চিম ভারতের দিকে অগ্রসর হওয়ার জন্য ওইসব এলাকায় পরে বৃষ্টি বাড়বে। শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত দক্ষিণবঙ্গের মধ্যে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে বীরভূমের নলহাটিতে (৭০ মিমি)। কলকাতা (আলিপুর) ও কাঁথিতে এইসময়ে ৪০ মিমি বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। উত্তরবঙ্গে জলপাইগুড়ি ও মালদহে সবথেকে বেশি ৭০ মিমি বৃষ্টি হয়েছে।  ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ