তিরুবনন্তপুরম: বিধানসভা নির্বাচনের আগে বিতর্কে জড়ালেন কেরলের পরিবহণমন্ত্রী কে বি গণেশ কুমার। তাঁর স্ত্রী বিন্দু মোহন দাবি করেছেন, পরকীয়ায় জড়িত মন্ত্রী। সম্প্রতি অন্য মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা গিয়েছে গণেশকে। ছবি তুলতে গেলে মন্ত্রীর সঙ্গীরা ফোন কেড়ে নেন। এই অভিযোগের জেরে অস্বস্তিতে কেরলের শাসক দল। মন্ত্রিত্ব থেকে গণেশ কুমার পদত্যাগ করতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে। এই আবহে মুখ খুলেছেন গণেশ। তিনি বলেছেন, ‘ভালোবাসা অপরাধ নয়। সকলেরই প্রেমের অধিকার রয়েছে।’ তারপরই স্বামীর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করেছেন বিন্দু।



