Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

লরির ধাক্কায় জাতীয় সড়কে ভাঙল বিদ্যুতের পোস্ট, জখম ৫

লরির ধাক্কায় টোটো, জিও গাড়ির উপর ভেঙে পড়ল জাতীয় সড়কের পাশে থাকা ইলেকট্রিকের পোস্ট। এতে পাঁচজন আহত হয়েছেন।

লরির ধাক্কায় জাতীয় সড়কে ভাঙল বিদ্যুতের পোস্ট, জখম ৫
  • ৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: লরির ধাক্কায় টোটো, জিও গাড়ির উপর ভেঙে পড়ল জাতীয় সড়কের পাশে থাকা ইলেকট্রিকের পোস্ট। এতে পাঁচজন আহত হয়েছেন। তাঁদের কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘটেছে রবিবার, ১১৭ নম্বর জাতীয় সড়কে, কাকদ্বীপের বিডিও অফিসের সামনে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে একটি লরি রাস্তার উপরে মুখ ঘোরানোর জন্য পিছনের দিকে যাচ্ছিল। তা করতে গিয়ে লরিটি একটি ইলেকট্রিক পোস্টে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে পোস্টটির নীচের অংশ থেকে ভেঙে গিয়ে জাতীয় সড়কে চলমান একটি টোটো ও জিও গাড়ির উপর পড়ে। আহত হন ওই দুই গাড়ির পাঁচজন যাত্রী। তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যান। এদিকে, এই দুর্ঘটনার জেরে ১১৭ নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ ধরে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিসের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এক প্রত্যক্ষদর্শী দীপক মিদ্যা বলেন, খুব বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। লরির ধাক্কায় পোস্টটি আচমকাই গোড়া থেকে ভেঙে গিয়ে জাতীয় সড়কের উপর পড়ে যায়। ওই সময় ওখানে কোনও পথচারী ছিলেন না। দু’টি ছোট গাড়ির উপর পড়ার জন্য বেশ কয়েকজন আহত হয়েছেন। পথচারী থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ