Bartaman Logo
৩০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

রাতে বেহালায় চলছিল নাকা চেকিং, সার্জেন্টকে পিষে দেওয়ার চেষ্টা, গ্রেফতার লরিচালক

মদ খেয়ে কর্তব্যরত পুলিশকে পিষে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠল এক লরিচালকের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বেহালায়। পাঠকপাড়ায় রাত সাড়ে এগারোটা নাগাদ পুলিশের নাকা চেকিং চলছিল।

রাতে বেহালায় চলছিল নাকা চেকিং, সার্জেন্টকে পিষে দেওয়ার চেষ্টা, গ্রেফতার লরিচালক
  • ২৯ নভেম্বর, ২০২৫ ১০:১১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মদ খেয়ে কর্তব্যরত পুলিশকে পিষে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠল এক লরিচালকের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বেহালায়। পাঠকপাড়ায় রাত সাড়ে এগারোটা নাগাদ পুলিশের নাকা চেকিং চলছিল। সে সময় মদ্যপ অবস্থায় থাকা লরির চালককে থামতে বলেন কর্তব্যরত এক সার্জেন্ট। চালক নির্দেশ গ্রাহ্য না করে সার্জেন্টকে পিষে পালানোর চেষ্টা করেন। কোনওক্রমে প্রাণে বাঁচেন সার্জেন্ট। লরিটিকে শেষপর্যন্ত থামাতে সক্ষম হন সার্জেন্ট। চালকের বিরুদ্ধে কর্তব্যরত পুলিশ আধিকারিককে খুনের চেষ্টা, সরকারি কাজে বাধাদান সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে বেহালা থানা। অভিযুক্ত লরিচালক গ্রেফতার।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সার্জেন্টের নাম বিপ্রজিত বিশ্বাস। বৃহস্পতিবার রাতে নাকা চেকিং করছিলেন। তিনি বেপরোয়া গতিতে আসা লরিটিকে দেখতে পান। নাকা পয়েন্টের কাছে লরি আসার পর থামার নির্দেশ দেন। তবে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন চালক। আটকানোর চেষ্টা করলে সার্জেন্টকে পিষে দেওয়ার চেষ্টাও করেন। তারপর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সার্জেন্টের মোটর সাইকেলে ধাক্কা মেরে লরিটি বাধ্য হয়ে দাঁড়িয়ে যায়। এরপরই চালককে আটক করেন সার্জেন্ট। গ্রেফতারও করা হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ