Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

ফের নিম্নচাপ, দুর্যোগ চলবে রাজ্যজুড়ে

গতকাল বঙ্গোপসাগরে তৈরি হওয়া, ঘূর্ণাবর্ত আজ নিম্নচাপে পরিণত হয়ে অবস্থান করছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের কাছে।

ফের নিম্নচাপ, দুর্যোগ চলবে রাজ্যজুড়ে
  • ২৯ আগস্ট, ২০২৬ ১৮:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গতকাল বঙ্গোপসাগরে তৈরি হওয়া, ঘূর্ণাবর্ত আজ  নিম্নচাপে পরিণত হয়ে অবস্থান করছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের কাছে। আগামী ৪৮ ঘণ্টায় তা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপর অবস্থান করবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এর জেরে দক্ষিণবঙ্গে আজ থেকে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 

Advertisement

আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। এই তিন জেলায় বৃষ্টি হতে পারে সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলী, বাঁকুড়া এবং পুরুলিয়াতে। এই সব জেলায় বৃষ্টির পরিমাণ থাকতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার এর মধ্যে। উপকূল সংলগ্ন দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে ‌।

সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলায়। অন্যান্য জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। মঙ্গলবার এবং বুধবার ভারী থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়।

দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরের ৫ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে সোমবার এবং মঙ্গলবার সব থেকে বেশি বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ