Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বাঁকুড়া থেকে প্রতিমা এনে লোকনাথ পুজো কাদিরপুরে

মালদহের হিমাংশু বিশ্বাস ছোট থেকে লোকনাথ ব্রহ্মচারীর পরম ভক্ত। চলতে ফিরতে তাঁর স্মরণেই বিভোর থাকেন। হিমাংশুর মতো তাঁর স্ত্রী, সন্তান সহ পুরো পরিবার লোকনাথ ব্রহ্মচারীর আদর্শ মেনে জীবন কাটাচ্ছেন।

বাঁকুড়া থেকে প্রতিমা এনে লোকনাথ পুজো কাদিরপুরে
  • ৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরাতন মালদহ: মালদহের হিমাংশু বিশ্বাস ছোট থেকে লোকনাথ ব্রহ্মচারীর পরম ভক্ত। চলতে ফিরতে তাঁর স্মরণেই বিভোর থাকেন। হিমাংশুর মতো তাঁর স্ত্রী, সন্তান সহ পুরো পরিবার লোকনাথ ব্রহ্মচারীর আদর্শ মেনে জীবন কাটাচ্ছেন। হিমাংশুবাবুর পরিকল্পনা ছিল, বড় মন্দির নির্মাণ করে লোকনাথের মূর্তি বসিয়ে প্রাণ প্রতিষ্ঠা করবেন। সেখানে নিত্যদিন প্রভুর পুজো দেওয়া হবে। মঙ্গলবার সেই স্বপ্নই সত্যি হয়েছে। এদিন হিমাংশুর উদ্যোগে পুরাতন মালদহের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের বড় কাদিরপুর এলাকায় লোকনাথ ব্রহ্মচারীর নতুন মন্দির প্রতিষ্ঠা হল। বাঁকুড়া থেকে তিনফুটের সাদা পাথরের মূর্তি নতুন মন্দিরে নিয়ে আসা হয়। একই সঙ্গে শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে। এদিন সেখানে দিনভর জাঁকজমক করে পুজো হয়। নিয়ম মেনে অঞ্জলি এবং যজ্ঞ হয়েছে। পুজোর সময় উপস্থিত ছিলেন হিমাংশুর মা রেবা বিশ্বাস, স্ত্রী কনিকা, সন্তান সোহম এবং রোহিত সহ অন্যরা। তাঁরাই পুজোর যাবতীয় আয়োজন করেন। শুধু তাই নয়, প্রভুর প্রসাদ হিসেবে ভক্তদের জন্য ফ্রায়েড রাইস, মিক্সড ডাল, বেগুনি দেওয়া হয়।  হিমাংশুবাবু বলেন, আমার বাড়ি ইংলিশবাজার শহরে। ছোট থেকে বাবা লোকনাথের ভক্ত। ঠাকুরের প্রতি বিশ্বাস এবং আবেগ নিয়ে হাতে জয় বাবা লোকনাথ লিখেও প্রভুকে স্মরণ করি। পুরাতন মালদহের সাহাপুরে নতুন মন্দিরে প্রভুর প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। আমরা খুবই খুশি। প্রচুর ভক্ত প্রসাদ পেয়েছেন। • নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ