Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ঢিমেতালে চলছে রাস্তা সংস্কারের কাজ, বোলপুরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ স্থানীয়দের, চরম দুর্ভোগ

বোলপুরের চিত্রা মোড় থেকে মকরমপুর হয়ে লাভপুর পর্যন্ত ২৩.৪কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ শেষ হওয়ার নামই নেই। দিনের পর দিন ভোগান্তির প্রতিবাদে শনিবার টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

ঢিমেতালে চলছে রাস্তা সংস্কারের কাজ, বোলপুরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ স্থানীয়দের, চরম দুর্ভোগ
  • ৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: বোলপুরের চিত্রা মোড় থেকে মকরমপুর হয়ে লাভপুর পর্যন্ত ২৩.৪কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ শেষ হওয়ার নামই নেই। দিনের পর দিন ভোগান্তির প্রতিবাদে শনিবার টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। রাস্তা সংস্কারের কাজেও নেমে পড়েন। অভিযোগ, গ্রীষ্মকালজুড়ে পাইপলাইন বসানো, বিদ্যুতায়ন ও রাস্তা সংস্কারের নামে বেহাল দশা তৈরি হয়েছে। প্রখর দাবদাহে এক মাস ধরে পানীয় জলের পরিষেবা বন্ধ ছিল। লোডশেডিংয়ে অসহনীয় অবস্থা হয়েছিল। বর্ষায় রাস্তা চলাচলের অযোগ্য হয়ে উঠেছে।

Advertisement

এই রাস্তা তৈরির জন্য‌ ৫৪কোটি টাকা বরাদ্দ হ঩য়েছিল। তা সত্ত্বেও মাসের পর মাস রাস্তা খোঁড়া অবস্থায় পড়ে রয়েছে। টানা বৃষ্টির ফলে নির্মীয়মাণ রাস্তার গর্তে জল জমে যাওয়ায় প্রায়দিনই দুর্ঘটনা ঘটছে। ওই রাস্তায় বেশ কয়েকটি স্কুল রয়েছে। অভিযোগ, ছাত্রছাত্রীরা চলাচল করতে পারছে না। প্রায়শই দুর্ঘটনা ঘটছে। পূর্ত ও সড়ক দপ্তরের দায়িত্বহীনতা এবং অন্যান্য দপ্তরের সঙ্গে সমন্বয়ের অভাবে কাজের কোনও গতি কার্যত থেমে রয়েছে। এদিন সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। 
বিক্ষোভকারী রবিন সাউ, পবন সাউ বলেন, প্রশাসনের এই টালবাহানা সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে। রবিবার থেকে গোটা এলাকায় মাইকিং করে বড়সড় আন্দোলন গড়ে তুলব। এই রাস্তার কাজ চলার মাঝে দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। দ্রুত রাস্তার কাজ শেষ না হলে আমরা এর শেষ দেখে ছাড়ব। দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে প্রহসন চলছে। অনেক টালবাহানা সহ্য করেছি, আর নয়। 
পূর্ত(সড়ক) দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অর্জুন ভৌমিক বলেন, বর্ষার জন্য বারবার কাজ ব্যাহত হচ্ছে। এছাড়া বিদ্যুৎ, পানীয় জল প্রভৃতি দপ্তরের সঙ্গে সমন্বয় সাধনে বেশকিছু প্রতিকূলতা দেখা গিয়েছে। ‌ তাই পুরসভার উদ্যোগে প্রশাসনিক বৈঠক ডাকা হয়েছে। আগামী ৮-১০দিনের মধ্যে আশা করি রাস্তার কাজ শেষ হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ