হাওড়া, ১৮ ফেব্রুয়ারি: শালিমার স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হল লোকাল ট্রেন। বুধবার সকালে এই ঘটনা ঘটে। সাঁতরাগাছি থেকে শালিমার স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সময় ট্রেনের একটি কামরা লাইনচ্যুত হয় বলে জানা গিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটি ফাঁকা ছিল। যে কারণে হাতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে প্ল্যাটফর্মের খানিকটা অংশ ভেঙে যায়। পাশাপাশি বেশ কিছুক্ষণ ব্যাহত হয় পরিষেবা।



