Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মুম্বই ম্যাচে রবসনকে খেলাতে চান লোবেরা, জামশেদপুরের হারে শীর্ষেই মোহন বাগান

তালাল, মেসি বৌলিদের সোনার দৌড় থামিয়ে দিল নর্থ ইস্ট ইউনাইটেড। গুয়াহাটিতে জামশেদপুর এফসি’কে ২-১ গোলে বশ মানাল পেড্রো বেনালির দল।

মুম্বই ম্যাচে রবসনকে খেলাতে চান লোবেরা, জামশেদপুরের হারে শীর্ষেই মোহন বাগান
  • ১৬ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তালাল, মেসি বৌলিদের সোনার দৌড় থামিয়ে দিল নর্থ ইস্ট ইউনাইটেড। গুয়াহাটিতে জামশেদপুর এফসি’কে ২-১ গোলে বশ মানাল পেড্রো বেনালির দল। আপাতত ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইস্পাতনগরীর ফ্র্যাঞ্চাইজি দল। জিতলে লোবেরা ব্রিগডকে টপকে শীর্ষে পৌঁছানোর সুযোগ ছিল জামশেদপুরের সামনে। আপাতত ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রইল মোহন বাগানই। নর্থ ইস্টের হয়ে জোড়া গোল অ্যান্ডি রডরিগেজের। পেনাল্টি থেকে ব্যবধান কমান মেসি বৌলি। তবে গুয়াহাটির ম্যাচে বড় বিতর্কে জড়ালেন রেফারি ভেঙ্কটেশ। ম্যাচের সংযোজিত সময় সম্পূর্ণ হওয়ার আগেই খেলা শেষ করে দেন তিনি। প্রবল বিতর্কের মুখে ফের অবশিষ্ট সময়টুকু খেলানো হয়। 

Advertisement

এদিকে, আইএসএলে মোহন বাগানের পরের প্রতিপক্ষ মুম্বই। আগামী ২০ মার্চ যুবভারতীতে জনি কাউকোদের বিরুদ্ধে নামবে লোবেরা ব্রিগেড। এদিন কিশোর ভারতী স্টেডিয়ামে ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠলেন জনি কাউকোরা। লাল কার্ড দেখায় মোহন বাগানের বিরুদ্ধে নেই ভালপুইয়া। অন্যদিকে, রবিবার সন্ধ্যায় বেঙ্গালুরু থেকে শহরে ফিরলেন ম্যাকলারেন, কামিংসরা। মঙ্গলবার ফের শুরু অনুশীলন। কান্তিরাভায় সুনীলদের কোণঠাসা করেও জিততে ব্যর্থ মোহন বাগান। কোচ লোবেরা কিছুটা হতাশ। ম্যাচের পর স্প্যানিশ কোচ বলেছেন, ‘আক্রমণাত্মক ফুটবল দর্শনে বিশ্বাস করি। তাই অ্যাওয়ে ম্যাচেও ৩ পয়েন্টই লক্ষ্য ছিল। পরের ম্যাচে আরও উন্নতি করতে হবে। মনে রাখতে হবে, আমরা কিন্তু দু’পয়েন্ট হারিয়েছি।’ 
মুম্বইয়ের বিরুদ্ধে রবসনকে ফেরাতে চায় মোহন বাগান টিম ম্যানেজমেন্ট। মহমেডান স্পোর্টিং ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন ব্রাজিলিয়ান ফুটবলার। আগের চেয়ে এখন অনেকটাই ফিট তিনি। রবসন খেললে আক্রমণ যে আরও ক্ষুরধার হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ