Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

লালবাগে সম্প্রীতি বজায় রাখতে সচেতনতা শিবির

লালবাগে সম্প্রীতি বজায় রাখতে সচেতনতা শিবির
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: মঙ্গলবার সকালে লালবাগ সেমিনার হলে শিক্ষা, স্বাস্থ্য ও সেফ ড্রাইভ নিয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠান থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ডাক দেওয়া হয়। অল ইন্ডিয়া ইমাম-মুয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মুর্শিদাবাদ জেলা শাখার উদ্যোগে এইদিনের কর্মসূচির আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান, অতিরিক্ত পুলিস সুপার(লালবাগ) রাসপ্রিত সিং, লালবাগ মহকুমা শাসক বনমালি রায় এবং ইমাম ও পুরোহিত সংগঠনের জেলার পদাধিকারীরা। 
Advertisement
সাংসদ আবু তাহের খান বলেন, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে এক অস্থির পরিবেশ তৈরি হয়েছে। ওখানে কোথাও কোথাও সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। এটা কাম্য নয়। সেই কারণে এদিন সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে পুরোহিত ও ইমাম সংগঠনের প্রধানদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আমরা যেকোনও মূল্যে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখব। 
সম্পর্কিত সংবাদ