নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: অতীতে লোকশিল্পী ভাতা নিয়ে কিছু অনিয়ম নজরে আসায়, এবার আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর। লাইফ সার্টিফিকেট জমা পর্বে প্রত্যেক ব্লকের জন্য পৃথক কালার কোড দেওয়া ফর্ম, পৃথক নাম্বারিং ও গেজেটেড অফিসারের অ্যাটাস্টেড করা ইনকাম সার্টিফিকেট জমা নেওয়ার পন্থা নিয়েছে দপ্তরটি। যাতে প্রকৃত লোকশিল্পীরাই লোকশিল্পী ভাতার সুবিধা পান।
Advertisement
জেলায় মূলত খন, মুখা, আদিবাসী নৃত্য, ভাওয়াইয়া, ঢাক, ঢোল বাদক সহ কিছু শিল্পী এই প্রকল্পের সুবিধা পান। তথ্য ও সংস্কৃতি দপ্তর সূত্রে খবর, উত্তর দিনাজপুর জেলায় ১৩ হাজার ৬৫০ জন লোকশিল্পী প্রকল্পটির মাধ্যমে প্রতি মাসে হাজার টাকা করে ভাতা পান। কিন্তু কয়েক বছর আগে এই ভাতা প্রদান নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। সেক্ষেত্রে সাম্প্রতিক সময়েও কিছু অভিযোগ সামনে আসে। যার ভিত্তিতে কয়েকজনের থেকে টাকাও ফেরত নেওয়া হয়েছে। কিছু জনের ভাতা প্রদান আটকে দেওয়া হয়েছে। কারণ নিয়ম মতো এই ভাতা সেই লোকশিল্পীরাই পাবেন যাঁরা আর্থিকভাবে দুর্বল। কিন্তু দেখা গিয়েছে আর্থিকভাবে সুসম্পন্ন হওয়ার পরেও ভাতা পেতেন কয়েকজন। তাঁদের চিহ্নিত করে সেই ভাতা আটকানো হয়েছে।
তারপর এবছরই প্রথমবার গেজেটেড অফিসারের অ্যাটাস্টেড করা ইনকাম সার্টিফিকেট জমা নেওয়ার পন্থা নিয়েছে জেলা তথ্য সংস্কৃতি দপ্তর। জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী বলেন, লোকশিল্পী ভাতা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার আমরা লাইফ সার্টিফিকেট জমা পর্বে প্রত্যেক ব্লকের জন্য পৃথক কালার কোড দেওয়া ফর্ম, পৃথক নাম্বারিং ও গেজেটেড অফিসারের অ্যাটাস্টেড করা ইনকাম সার্টিফিকেট জমা নেওয়ার পন্থা নিয়েছি। দপ্তর সূত্রে খবর, এখনও পর্যন্ত এবার সাড়ে ৫ হাজার লোকশিল্পীর ফর্ম ইস্যু হয়েছে। তার মধ্যে আড়াই হাজার ফর্ম জমা পড়েছে।