Bartaman Logo
৩ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে  ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগ ও লাগোয়া বাংলাদেশের উপর শুক্রবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কিছু স্থানে আগামী সোমবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে  ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা
  • ২৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগ ও লাগোয়া বাংলাদেশের উপর শুক্রবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কিছু স্থানে আগামী সোমবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। জানিয়েছে আবহাওয়া দপ্তর। কয়েকটি জেলায় রবিবারের জন্য রয়েছে ‘কমলা’ সতর্কতা। এদিকে রবিবার নাগাদ পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূল লাগোয়া উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এই নিম্নচাপটি আগের দুটির মতো উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ওড়িশা-দক্ষিণবঙ্গ-ঝাড়খণ্ড হয়ে মধ্য ভারতের দিকে যাবে। জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। 

Advertisement

আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থিত ঘূর্ণাবর্তটি বঙ্গোপসাগরের উপর সরে আসবে। এমাসে পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলে তিনটি নিম্নচাপ তৈরি হয়েছে। এগুলির প্রভাবে পূর্ব, মধ্য ও উত্তর ভারতে বৃষ্টিপাত বেড়েছে।
ইতিমধ্যেই বৃষ্টি বেড়েছে দক্ষিণবঙ্গে। শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে বেশ কয়েকটি স্থানে ১০০ মিমির বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বেশি বৃষ্টি হয়েছে উপকূল লাগোয়া এবং কাছাকাছি এলাকায়। উত্তরবঙ্গে এইসময়ে অনেক কম বৃষ্টি হয়েছে। সকালের পরেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় শক্তিশালী বৃষ্টির মেঘ তৈরি হয়। টানা বৃষ্টি এবং মেঘলা পরিবেশের কারণে এখন গরম অনেকটাই কম। সামগ্রিকভাবে বর্ষাকালের হিসাবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুর জেলায় এখনো বৃষ্টির ঘাটতি আছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ