Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

দীর্ঘমেয়াদি চুক্তিতে চেলসির দায়িত্বে লিয়াম রোজনিয়র

চেলসির হেড কোচের দৌড়ে নাম ভাসছিল অনেকের। প্রাক্তন ক্লাবের দায়িত্ব নিতে নিজে থেকে আগ্রহ দেখিয়েছিলেন হোসে মরিনহো।

দীর্ঘমেয়াদি চুক্তিতে চেলসির দায়িত্বে লিয়াম রোজনিয়র
  • ৭ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: চেলসির হেড কোচের দৌড়ে নাম ভাসছিল অনেকের। প্রাক্তন ক্লাবের দায়িত্ব নিতে নিজে থেকে আগ্রহ দেখিয়েছিলেন হোসে মরিনহো। তবে যাবতীয় হিসাব নিকাশ বদলে দিয়ে এনজো ফার্নান্ডেজদের হেড কোচের পদে নিযুক্ত হলেন লিয়াম রোজনিয়র। মঙ্গলবার ছ’বছরের চুক্তিতে চেলসির দায়িত্ব নিলেন ৪১ বছর বয়সি এই ইংলিশ কোচ। এদিনই সকালে ফরাসি ক্লাব স্ট্রসবার্গের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তিনি। তারপরই চেলসির চুক্তিপত্রে সই করেন রোজনিয়র। ২০৩২ পর্যন্ত স্টামফোর্ড ব্রিজের ক্লাবটির দায়িত্ব নেওয়ার পর তিনি বলেন, ‘আমার কাছে একাধিক ক্লাবের প্রস্তাব ছিল। তবে চেলসির ডাক ফেরাতে পারিনি। হয়তো রাতারাতি সবকিছু বদলে দিতে পারব না। তবে সকলে মিলে দলকে সাফল্যের সরণিতে ফিরিয়ে আনাই লক্ষ্য।’

Advertisement

এদিকে, ম্যান ইউয়ের পরবর্তী কোচ হিসেবে বেশ কয়েকটি নাম ভাসছে। তবে এখনই কোনওরকম তাড়াহুড়ো করতে নারাজ ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি। বরং মরশুমের বাকি সময় পর্যন্ত প্রাক্তন কোচ ওলে গানার সোলকজারকে এনে কাটিয়ে দিতে চাইছে লাল ম্যাঞ্চেস্টার। নতুন মরশুমের শুরুতে পাকাপাকিভাবে কোচ নিয়োগের পথে হাঁটতে পারে তারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ