Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

গরমে উলুবেড়িয়ার প্রাথমিক স্কুলে শিশুদের লেবুর শরবত

গ্রীষ্মের তীব্র দাবদাহ, সঙ্গে ভ্যাপসা গরম। চিকিৎসকদের মতে, এমন সময়ে লেবু আর নুন মেশানো জল পান করলে ‘ডিহাইড্রেশন’-এর ঝুঁকি অনেকটাই কমানো যায়।

গরমে উলুবেড়িয়ার প্রাথমিক স্কুলে শিশুদের লেবুর শরবত
  • ১০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: গ্রীষ্মের তীব্র দাবদাহ, সঙ্গে ভ্যাপসা গরম। চিকিৎসকদের মতে, এমন সময়ে লেবু আর নুন মেশানো জল পান করলে ‘ডিহাইড্রেশন’-এর ঝুঁকি অনেকটাই কমানো যায়। তাই মিড ডে মিলের আগে শিশুদের এই লেবু জল দেওয়ার উদ্যোগ নিল উলুবেড়িয়া ১ ব্লকের বাড় মাংরাজপুর প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ডিহাইড্রেশনের ঝুঁকি কমানোর পাশাপাশি শিশুদের স্বাস্থ্যরক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রচণ্ড গরমে শিশুদের নিয়মিত জলপানের অভ্যাস গড়ে তুলতে প্রাথমিক বিদ্যালয়গুলিতে শুরু হয়েছে ‘ওয়াটার বেল’ কর্মসূচি। তার মধ্যেই শিশুদের এই লেবু জল দেওয়ার উদ্যোগ নিল বাড় মাংরাজপুর প্রাথমিক বিদ্যালয়। 

Advertisement

বিদ্যালয় সূত্রে খবর, রোজ মিড ডে মিলের এক ঘণ্টা আগে স্কুলের বাগান থেকে তাজা লেবু সংগ্রহ করে সেই লেবুর সঙ্গে নুন মেশানো শরবত শিশুদের দেওয়া হচ্ছে। স্কুলে ওয়াটার বেল বাজানোর সঙ্গে সঙ্গে শিশুরা এই পানীয় গ্রহণ করবে। এর ফলে একদিকে শিশুদের জল খাওয়ার আগ্রহ বৃদ্ধি পাবে, অন্যদিকে তাদের ‘ডিহাইড্রেশন’-এর সম্ভাবনাও প্রতিরোধ করা যাবে। তবে শুধু লেবু জল নয়, পাশাপাশি মিড ডে মিলের মেনুতেও রোজ লেবুকে যুক্ত করা হয়েছে। লেবুতে থাকা ভিটামিন সি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত জানান, এই কর্মসূচিতে স্কুলের বাগান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিক পালন করছে। বাগান থেকে সংগ্রহ করা লেবু শরবত তৈরির পাশাপাশি মিড ডে মিলেও ব্যবহার করা হচ্ছে। গরমের মধ্যে বিদ্যালয়ের এই উদ্যোগে খুশি অভিভাবকরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ