নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের প্রার্থী নিয়ে বৃহস্পতিবার আলিমুদ্দিন স্ট্রিটে বামফ্রন্টের বৈঠক হল। যদিও এদিনই বামফ্রন্ট প্রার্থী নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে পারেনি বলেই খবর।
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের প্রার্থী নিয়ে বৃহস্পতিবার আলিমুদ্দিন স্ট্রিটে বামফ্রন্টের বৈঠক হল। যদিও এদিনই বামফ্রন্ট প্রার্থী নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে পারেনি বলেই খবর।
বেলা তিনটে থেকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর উপস্থিতিতে বৈঠক বসে। প্রায় ঘণ্টা দুয়েক বৈঠক চলে। উপস্থিত ছিলেন সিপিএমের মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, সিপিআইয়ের প্রবীর দেব, ফরওয়ার্ড ব্লকের সঞ্জীব চট্টোপাধ্যায় ও আরএসপির রাজীব বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সিপিআই নন্দীগ্রাম আসনটি লড়াই করার ইচ্ছা প্রকাশ করেছে। এদিকে, আরএসপি রেজিনগর আসনটি লড়াই করতে চেয়েছে। আবার এই দু’টি আসনেই সিপিএম লড়াই করতে চায় বলেই খবর। এক বাম নেতার কথায়, শুক্রবার সবটা পরিষ্কার হয়ে যাবে। আশা করা যায়, এদিনই প্রার্থীর নাম ঘোষণা হয়ে যাবে। কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা এক্ষেত্রে প্রায় নেই বললেই চলে। ডোমকলের সিপিএম বিধায়ক মোস্তাফিজুর রহমান আগেই বলেছিলেন, লড়াইয়ের একদিকে বামেরা অন্যদিকে বিজেপি। মাঝখানে কেউ নেই।
অন্যদিকে, এদিন নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে করুচিপূর্ণ মন্তব্য ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে বিকৃত করার প্রতিবাদে ফরওয়ার্ড ব্লকের ডাকে সুসজ্জিত মিছিল আয়োজন করা হয়। পার্টির রাজ্য দপ্তর থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল যায়। সেখানে সংক্ষিপ্ত সভা হয়। বক্তব্য রাখেন পার্টির রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব।