নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনটি সিপিআইয়ের জন্যই ছাড়া হয়েছে। মুর্শিদাবাদের রেজিনগর আসনে লড়াই করবে সিপিএম।
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনটি সিপিআইয়ের জন্যই ছাড়া হয়েছে। মুর্শিদাবাদের রেজিনগর আসনে লড়াই করবে সিপিএম।
নন্দীগ্রামে গত বিধানসভা নির্বাচনেও সিপিআই প্রার্থী দিয়েছিল। প্রার্থী হয়েছিলেন শান্তি গোপাল গিরি। ২৯৯৭টি ভোট পেয়ে তিনি তৃতীয় স্থানে ছিলেন। যদিও সেবার এই কেন্দ্রে আইএসএফের সঙ্গে বামফ্রন্টের বনিবনা ছিল না। তবে মুর্শিদাবাদের রেজিনগর কেন্দ্রে গত বিধানসভায় সিপিএম কোনো প্রার্থী দেয়নি। তারা পশ্চিমবঙ্গ সোশ্যালিস্ট পার্টিকে সমর্থন করেছিল। ওই দলের প্রার্থী মাত্র ৭৪৮টি ভোট পেয়েছিলেন। এবার ওই কেন্দ্রের উপনির্বাচনে সিপিএমের প্রার্থী হলেন অ্যাডভোকেট সঈদ। যদিও এই আসনটিতে আরএসপি প্রার্থী দিতে ইচ্ছাপ্রকাশ করেছিল বলে খবর।