Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

আনোয়ার ও সিবলেকে রেখেই জয়ে চোখ ব্রুজোঁর

মঙ্গলবার ঘরের মাঠে ইন্টার কাশীর বিরুদ্ধে ১-২ ব্যবধানে হেরেছে চেন্নাইয়ান এফসি। কলকাতায় বসে সেই ম্যাচ দেখে নোট নিয়েছেন ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ।

আনোয়ার ও সিবলেকে রেখেই জয়ে চোখ ব্রুজোঁর
  • ৯ এপ্রিল, ২০২৬ ১১:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার ঘরের মাঠে ইন্টার কাশীর বিরুদ্ধে ১-২ ব্যবধানে হেরেছে চেন্নাইয়ান এফসি। কলকাতায় বসে সেই ম্যাচ দেখে নোট নিয়েছেন ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ। বুধবার প্র্যাকটিসের আগে ফুটবলারদের সঙ্গে প্রতিপক্ষের ভুলত্রুটি নিয়ে আলোচনা সেরে নিলেন তিনি। কারণ, শনিবার সেই চেন্নাইয়ানের বিরুদ্ধে মরশুমের প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলবে মশাল বাহিনী। প্রতিযোগিতার খেতাবি দৌড়ে ঢোকার জন্য এই ম্যাচ থেকে তিন পয়েন্ট চাই লাল-হলুদের। প্রস্তুতিতে তাই বিন্দুমাত্র খামতি রাখতে নারাজ স্প্যানিশ কোচ। সিবলে ও আনোয়ারের ফিটনেস তাতে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে। তবে মাঠের বাইরে রশিদ। এদিন দলের সঙ্গে ফিটনেস ট্রেনিংয়ে অংশ নেন তিনি। তারপর ফিজিওর তত্ত্বাবধানে একা দৌড়াতে দেখা যায় তাঁকে। 

Advertisement

এদিন যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে ম্যাচ সিচুয়েশনের উপরেই জোর দিয়েছিলেন কোচ ব্রুজোঁ। মূলত ডিফেন্ডারদের সঙ্গে ফরোয়ার্ডদের খেলিয়ে পরখ করে নেন তিনি। এই পর্বে রাকিপ, আনোয়ার, সিবলে ও লালচুংনুঙ্গাদের দিয়ে ডিফেন্স সাজানো হয়েছিল। আর আক্রমণ শানালেন মিগুয়েল-এজেজ্জারিরা। পাশাপাশি ডিফেন্সিভ ব্লকারের জায়গায় দেখা গেল জিকসন সিংকে। সব শেষে সেটপিসের মহড়াও সারলেন ক্রেসপোরা। মহমেডানের বিরুদ্ধে বড় জয়ে তিনটি গোল এসেছিল পেনাল্টি থেকে। চেন্নাইয়ান ম্যাচের আগেও সেই প্রস্তুতি সেরে রাখলেন মিগুয়েলরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ