Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

লিপস অ্যান্ড বাউন্ডস: শেয়ার ট্রেডিংয়ে বড়োসড়ো দুর্নীতি চিহ্নিত সেবির তদন্তে

শেয়ার কেনাবেচা নিয়ে লিপস অ্যান্ড বাউন্ডস অ্যান্ড প্রাইভেট লিমিটেডের বড়োসড়ো দুর্নীতি সামনে এসেছে সেবির তদন্তে। শেয়ার কেনার তিন সেকেন্ডের মধ্যে তার দাম রহস্যজনকভাবে বেড়ে গিয়েছে চারগুণ!

লিপস অ্যান্ড বাউন্ডস: শেয়ার ট্রেডিংয়ে  বড়োসড়ো দুর্নীতি চিহ্নিত সেবির তদন্তে
  • ১৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শেয়ার কেনাবেচা নিয়ে লিপস অ্যান্ড বাউন্ডস অ্যান্ড প্রাইভেট লিমিটেডের বড়োসড়ো দুর্নীতি সামনে এসেছে সেবির তদন্তে।  শেয়ার কেনার তিন সেকেন্ডের মধ্যে তার দাম রহস্যজনকভাবে বেড়ে গিয়েছে চারগুণ! আবার যে সংস্থা থেকে শেয়ার কেনা হল সেখানেই তা বিক্রি করা হয়েছে। এর মাধ্যমে বিপুল পরিমাণ কালো টাকা সাদা করা হয়েছে বলে সেবি মনে করছে। বিপুল পরিমাণ অবৈধ লেনদেনের কারণে সেবি লিপস অ্যান্ড বাউন্ডসকে সাত লক্ষ টাকা জরিমানা করে।

Advertisement

সেবি সূত্রের খবর, ২০১৪ এপ্রিল থেকে ২০১৫ সালের সেপ্টম্বর পর্যন্ত লিপস অ্যান্ড বাউন্ডসের শেয়ার কেনাবেচা নিয়ে তদন্ত করে। তাতে ধরা পড়ে ২ লক্ষ ৯১ হাজার ৬৪৩টি শেয়ার বেচাকেনা হয়েছে। লেনদেন হয়েছে ১২৮ বার। সেবির তদন্তে ধরা পড়ে, নির্দিষ্ট কিছু সংস্থা থেকে শেয়ার কেনা হয়েছে। আবার সেগুলি বিক্রি করা হয়েছে তাদেরই কা঩ছে। কেনার সময় যা দাম ছিল বিক্রির ক্ষেত্রে তা হয়ে গিয়েছে আকাশছোঁয়া! আসলে এর মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে বলেই অভিযোগ।  রহস্যজনক এই শেয়ার কেনাবেচা নিয়ে লিপস অ্যান্ড বাউন্ডসকে নোটিস পাঠানো হয়। তাতে উল্লেখ করা হয়, এক্ষেত্রে সেবির নিয়ম ভাঙা হয়েছে। কোম্পানির জবাবেও সন্তুষ্ট নয় সেবি। এরপর বিষয়টি নিয়ে ‘সেটলমেন্ট’ করতে চেয়ে সেবিকে চিঠি পাঠানো হয় লিপস অ্যান্ড বাউন্ডসের তরফে। কিন্তু সেটি খারিজ করে দেয় সেবি। কেন্দ্রীয় এই সংস্থার নজরে এসেছে—আসলে কোম্পানির সঙ্গে শেয়ার কেনাবেচা চলেছে ভুয়ো কোম্পানির মাধ্যমে। এর আড়ালে বিপুল পরিমাণ কালো টাকা সাদা করা হয়েছে বলে তারা মনে করছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ