নিজস্ব প্রতিনিধি, কলকাতা: র্যাকেট হাতে দেশকে অনেক সাফল্য দিয়েছেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। এবার তাঁকে অন্য ভূমিকায় দেখা যেতে পারে। সর্বভারতীয় টেনিস সংস্থার সভাপতি পদে প্রার্থী হচ্ছেন তিনি। তাঁর পাশে বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন। লিয়েন্ডারের লড়াই রোহিত রাজপালের বিরুদ্ধে, যিনি ভারতীয় ডেভিস কাপ দলের প্রাক্তন নন-প্লেয়িং ক্যাপ্টেন। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, পাল্লাভারী লিয়েন্ডারের।



