Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

লোধাশুলিতে তৃণমূলে যোগ নির্দল উপপ্রধানের

লোধাশুলিতে তৃণমূলে যোগ নির্দল উপপ্রধানের
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: লোধাশুলি পঞ্চায়েতের নির্দল উপপ্রধান বুদ্ধেশ্বর মাহাত ৫০জন অনুগামী নিয়ে তৃণমূলে যোগদান করলেন। রবিবার ঝাড়গ্রাম ব্লকের লোধাশুলিতে অঞ্চল তৃণমূলের কর্মী সম্মেলন হয়। সেখানে তৃণমূলে যোগ দেওয়া সবার হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। তৃণমূল নেতা ছত্রধর মাহাত, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের সাংসদ কালীপদ সোরেন, ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি সহ তৃণমূলের অন্য নেতৃত্ব সেখানে উপস্থিত ছিল।
Advertisement
ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত সাহা বলেন, লোধাশুলি পঞ্চায়েতে ১১টি আসন রয়েছে। পঞ্চায়েত নির্বাচনের সময় পাঁচটি আসন তৃণমূল দখল করে। ছয়টিতে নির্দল প্রার্থী জয়ী হন। নির্দল উপপ্রধান তৃণমূলে যোগদান করায় সেখানে আমরা সংখ্যাগরিষ্ঠ হলাম। আগামী দিনে এই এলাকার  উন্নয়নে নতুন দিশা দেখা যাবে।
বুদ্ধেশ্বর মাহাত বলেন, নির্দল উপপ্রধান হয়ে ঠিকমতো উন্নয়নের কাজ করতে পারছিলাম না। মানুষের পাশে দাঁড়াতে ও উন্নয়নে শামিল হতে তৃণমূলে যোগ দিলাম। ঝাড়গ্রাম ব্লক তৃণমূল সভাপতি নরেন মাহাত বলেন, বিধানসভা ভোটের আগের রণকৌশল ঠিক করতে ও কর্মীদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে এই কর্মী সম্মেলন বিশেষ গুরুত্বপূর্ণ। আগামী দিনে এই এলাকায় আমরা আরও ভালো ফল করব।
সম্পর্কিত সংবাদ