Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

লোভনীয়  স্ট্রিট  ফুড

লোভনীয়  স্ট্রিট  ফুড
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
ফুটপাথের জনপ্রিয় এই তিনটি পদ এবার বাড়িতেও বানাতে পারেন। বৈকালিক জলখাবারে জমবে ভালো।
Advertisement
ঝালমুড়ি 
উপকরণ: মুড়ি ১ বাটি, পেঁয়াজ কুচি, শসা কুচি  বাটি,  ছোট আলু সেদ্ধ টুকরো করে কাটা ১টা, কাঁচালঙ্কা কুচি স্বাদ অনুযায়ী, ধনেপাতা কুচি সামান্য, চানাচুর, সামান্য, সর্ষের তেল, নুন, চাটমশলা, লাল লঙ্কার আচারের মশলা পরিমাণ অনুযায়ী, পাতিলেবুর রস টা, বাদাম ভাজা ১ মুঠো, সেদ্ধ ছোলা  কাপ।
প্রণালী: একটি বড় পাত্রে সমস্ত উপকরণ নিয়ে সর্ষের তেল, নুন, চাটমশলা ও লাল লঙ্কার আচারের মশলা মেশান। সামান্য লেবুর রস দিয়ে মাখাতে হবে। শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করতে হবে।

ভেলপুরি 
উপকরণ: মুড়ি ১ বাটি, ঝুরিভাজা  কাপ, আলু সেদ্ধ করে টুকরো করা ১টা, বাদাম ভাজা  কাপ, বাটাটা ভাজা  কাপ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি পরিমাণ মতো, ধনেপাতা কুচি অল্প, সামান্য তেল, নুন, চাটমশলা, ধনেপাতা ও পুদিনা পাতার 
চাটনি আন্দাজ অনুযায়ী, খেজুর ও তেঁতুলের মিঠা চাটনি ৩ টেবিল চামচ, লাল লঙ্কার আচারের মশলা ১ চামচ, সেদ্ধ ছোলা  কাপ।
প্রণালী: একটি বড় পাত্রে মুড়ি, পেঁয়াজ কুচি, আলু সেদ্ধ টুকরো, বাদাম ভাজা, লঙ্কা কুচি, সেদ্ধ ছোলা, ঝুরি ভাজা, তেল, নুন, আচারের মশলা, চাটমশলা, পুদিনা পাতা ও ধনেপাতার চাটনি, খেজুর ও তেঁতুলের মিঠা চাটনি, বাটাটা ভাঙা দিয়ে খুব ভালো করে মেখে নিন। উপর থেকে ঝুরিভাজা ও ধনেপাতা কুচি দিয়ে, গোটা বাটাটা ভাজা দিয়ে পরিবেশন করলে তৈরি ভেলপুরি।

বাটাটা পুরি
উপকরণ: বাটাটা ভাজা ৮/১০টা, আলু সেদ্ধ টুকরো করা ১টা, সেদ্ধ ছোলা  কাপ, পেঁয়াজ কুচি টা, বাদাম ভাজা  কাপ, টম্যাটো কুচি ১টা, কাঁচালঙ্কা কুচি, পুদিনা পাতা ও ধনেপাতার চাটনি ১ মুঠো, খেজুর তেঁতুলের মিঠে চাটনি ৪ বড় চামচ, টক দই জলজিরা পাউডার ফেটিয়ে নেওয়া  কাপ, ঝুরিভাজা  কাপ, নুন, চাটমশলা পরিমাণ মতো।
প্রণালী: আলু সেদ্ধ টুকরো করা, সেদ্ধ ছোলা, পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা কুচি ভালো করে মেখে নিন। একটা বড় প্লেটে ৮/১০ বাটাটা ভাজা সাজিয়ে নিয়ে এই মিশ্রণটা উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে।  নুন চাটমশলা ছড়িয়ে দিয়ে উপর দিয়ে জলজিরা দেওয়া টক দই, পুদিনা পাতা ও ধনেপাতার চাটনি, খেজুর ও তেঁতুলের মিঠা চাটনি উপরে দিতে হবে। সব শেষে বেশি করে ঝুরিভাজা দিয়ে পরিবেশন করতে হবে।
সোমা চৌধুরী
সম্পর্কিত সংবাদ