Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

ছুরি দেখিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ, ধৃত খোদ আইনজীবীই

অফিসে ঢুকে কর্মীকে ছুরি দেখিয়ে মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে!

ছুরি দেখিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ, ধৃত খোদ আইনজীবীই
  • ১০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অফিসে ঢুকে কর্মীকে ছুরি দেখিয়ে মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে! মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে চিৎপুর থানা এলাকায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ সিদ্ধার্থ চক্রবর্তী নামে ওই আইনজীবীকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে জোর করে অফিসে ঢুকে পড়া, আটকে রাখাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। কেন তিনি এই কাণ্ড করলেন, জানার চেষ্টা করছে পুলিশ।

Advertisement

চিৎপুর থানা সূত্রে খবর, অভিযোগকারী একটি বেসরকারি সংস্থায় হিসাবরক্ষকের কাজ করেন। অন্যান্য দিনের মতো মঙ্গলবারও অফিসে রাত পর্যন্ত কাজ করছিলেন তিনি। অভিযোগ, রাত ৮টা নাগাদ সেখানে  জোর করে ঢুকে পড়েন এক ব্যক্তি। হিসাবরক্ষকে বেরতে বাধা দেন তিনি। কিছু বুঝে ওঠার আগেই সেই আগন্তুক একটি ছুরি বার করেন। আতঙ্কিত হয়ে পড়েন হিসাবরক্ষক। নিজেকে আইনজীবী হিসাবে পরিচয় দেওয়ার পাশাপাশি ওই ব্যক্তি ভয় দেখিয়ে অভিযোগকারীর মোবাইল কেড়ে নেন বলে অভিযোগ। আক্রান্ত কর্মী চিৎকার শুরু করলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যান। চিৎপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে পুলিশ খোয়া যাওয়া মোবাইলের সূত্র ধরে অভিযুক্তের লোকেশন চিহ্নিত করে। তাঁকে ওই এলাকা থেকেই গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে ওই আইনজীবী দবি করেছেন, তাঁকে তাড়া করেছিল একদল যুবক। তাদের হাত থেকে বাঁচতে তিনি ভয়ে ঢুকে পড়েন ওই বেসরকারি অফিসে। তিনি সেখানকার কর্মীকে ভয় দেখাননি এবং মোবাইল নেননি। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ