Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রয়াত সাহিত্যিক শংকর, শোকের ছায়া সাহিত্যমহলে

চিরঘুমের দেশে পাড়ি দিলেন ‘চৌরঙ্গী’, ‘জন অরণ্য’-এর স্রষ্টা সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়। সাহিত্যমহলে তিনি ‘শংকর’ নামে পরিচিত।

প্রয়াত সাহিত্যিক শংকর, শোকের ছায়া সাহিত্যমহলে
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চিরঘুমের দেশে পাড়ি দিলেন ‘চৌরঙ্গী’, ‘জন অরণ্য’-এর স্রষ্টা সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়। সাহিত্যমহলে তিনি ‘শংকর’ নামে পরিচিত। আজ, শুক্রবার দুপুর ১টা১২ মিনিটে প্রয়াত হন তিনি। বেশ কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ভর্তি ছিলেন হাসপাতালে। সাহিত্যিকের প্রয়াণে শোকের ছায়া পাঠক, অনুরাগী এবং সাহিত্যমহলে।

Advertisement

‘কত অজানারে’ দিয়ে আত্মপ্রকাশের পর সাহিত্যিকের লেখা বিভিন্ন উপন্যাস বারাবরই পাঠকদের মন জয় করেছে। তাঁর লেখা ‘চৌরঙ্গী’ তাঁকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। এমনকি, তাঁর ‘সীমাবদ্ধ’ ও ‘জন অরণ্য’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে চলচ্চিত্র। যা পরিচালনা করেছিলেন স্বয়ং সত্যজিত্ রায়। 

সাহিত্যিকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁর 'এক্স হ্যান্ডলে' শোকপ্রকাশ করে লেখেন, 'বাংলার প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায় (শংকর)-এর প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর প্রয়াণে বাংলা সাহিত্য জগতের একটি উজ্জ্বল নক্ষত্রের পতন হল। 'চৌরঙ্গী' থেকে 'কত অজানারে', 'সীমাবদ্ধ' থেকে 'জনঅরণ্য’-তাঁর কালজয়ী সৃষ্টিগুলি প্রজন্মের পর প্রজন্ম বাঙালি পাঠককে মুগ্ধ করেছে। তাঁর লেখনীর আধারে উঠে এসেছে সাধারণ মানুষের জীবনসংগ্রামের না-বলা কথা। বিশেষ করে স্বামী বিবেকানন্দকে নিয়ে তাঁর সুগভীর গবেষণা ও গ্রন্থসমূহ আমাদের কাছে অমূল্য সম্পদ। তাঁর প্রয়াণ আমাদের সাংস্কৃতিক জগতের এক অপূরণীয় ক্ষতি। আমি তাঁর শোকস্তব্ধ পরিবার-পরিজন ও অগণিত গুণগ্রাহীকে আমার আন্তরিক সমবেদনা জানাই।'

সম্পর্কিত সংবাদ