Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রয়াত দূরদর্শনের অমল অসুর

দূরদর্শনের মহালয়ায় অসুর ভূমিকায় অভিনয় করতেন অমল চৌধুরী। অশোকনগরের সিংহি পার্ক এলাকার বাসিন্দা ছিলেন। সকলে তাঁকে চিনতেন ‘অমল অসুর’ নামে।

প্রয়াত দূরদর্শনের অমল অসুর
  • ১৫ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: দূরদর্শনের মহালয়ায় অসুর ভূমিকায় অভিনয় করতেন অমল চৌধুরী। অশোকনগরের সিংহি পার্ক এলাকার বাসিন্দা ছিলেন। সকলে তাঁকে চিনতেন ‘অমল অসুর’ নামে। এককালের জনপ্রিয় এই শিল্পীর মৃতদেহ উদ্ধার হল বুধবার। বাড়ির তালা ভেঙে উদ্ধার করতে হয়েছে ৭৫ বছরের অমল অসুরের দেহ। তাঁর পড়শিদের অনুমান, অভাবের কারণে প্রাণ গিয়েছে তাঁর। 

Advertisement

অমলবাবু ছিলেন অকৃতদার। বিয়ে করেননি। বাবা, মা, দাদা ও দিদির মৃত্যু হয় আগেই। একটি টিনের চালার বাড়িতে কয়েকবছর ধরে একাই বসবাস করছিলেন অসুস্থ মানুষটি। নিয়মিত খাবার জুটত না বলে জানান প্রতিবেশীরা। এদিন সকাল থেকে তাঁর কোনও সারা শব্দ পাওয়া যায়নি। ডাকার পর সাড়া না দেওয়ায় অশোকনগর থানায় খবর দেন পড়শিরা। পুলিশ ঘরের তালা ভেঙে মৃত অবস্থায় পায় অমলবাবুকে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। গুপি মজুমদার নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘মহালয়ার অসুর হিসেবে অমলবাবু অপ্রতিদ্বন্দ্বী ছিলেন। চাউনি, চেহারা অদ্ভুত সামঞ্জস্যপূর্ণ ছিল। মানুষের মন তিনি জয় করে গিয়েছেন বছরের পর বছর। এভাবে একজন শিল্পীর মৃত্যু! মেনে নিতে কষ্ট হয়।’

Advertisement
সম্পর্কিত সংবাদ