Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রয়াত ধীরজ কুমার

ধীরজ কুমারের জীবনাবসান। অভিনয়, প্রযোজনা, পরিচালনা— ইন্ডাস্ট্রির প্রায় সবক্ষেত্রেই অবাধ বিচরণ ছিল তাঁর

প্রয়াত ধীরজ কুমার
  • ১৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ধীরজ কুমারের জীবনাবসান। অভিনয়, প্রযোজনা, পরিচালনা— ইন্ডাস্ট্রির প্রায় সবক্ষেত্রেই অবাধ বিচরণ ছিল তাঁর। মনোজ কুমারের ‘রোটি কাপড়া অউর মকান’ ছবিতে দীপক চরিত্রে নজর কেড়েছিলেন তিনি। পুরাণ থেকে ফ্যামিলি ড্রামা— প্রযোজক হিসেবে দর্শকের আবেগ বুঝতে ভুল করেননি। মঙ্গলবার না ফেরার দেশে পাড়ি দিলেন শিল্পী। নিউমনিয়ার কারণে ৭৯ বছর বয়সে মৃত্যু হল তাঁর। 

Advertisement

ভালো নাম ছিল ধীরজ কোচর। শনিবার সন্ধ্যা থেকেই নিউমনিয়ায় কষ্ট পাচ্ছিলেন। তড়িঘড়ি মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সেখানেই মঙ্গলবার সকাল ১১টা বেজে ৪০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার সূত্রে জানানো হয়েছে, বুধবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। একটি ট্যালেন্ট প্রতিযোগিতায় একদা সুভাষ ঘাই, রাজেশ খান্নার প্রতিযোগী ছিলেন ধীরজ। গত শতকের সাতের দশকে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছেছিল। পাঁচ দশক ধরে ইন্ডাস্ট্রিতে কাটিয়েছেন তিনি। ‘রাতোঁ কা রাজা’, ‘রোটি কাপড়া...’, ‘সরগম’, ‘ক্রান্তি’-এর মতো ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। ২১টি পাঞ্জাবি ছবিতে কাজ করেছিলেন। সম্প্রতি ‘ওয়ার্নিং ২’-এর মতো ছবিতেও তাঁকে দেখা গিয়েছে। কেবল অভিনয় নয়, দক্ষ হাতে পরিচালকের দায়িত্বও সামলেছেন। শিশুদের জন্য তৈরি করেছিলেন ‘আবরা কা ডাবরা’ ছবিটি। এছাড়াও থ্রিলার ঘরানার ‘কাশি: ইন দ্য সার্চ অব গঙ্গা’ ছবিটিও উপভোগ করেছিলেন দর্শক। ‘ওঁ নমঃ শিবায়’, ‘আদালত’-এর মতো ধারাবাহিক প্রযোজনাও করেছিলেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বিনোদন জগতে।

Advertisement
সম্পর্কিত সংবাদ