Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬

ই-২০ তে লাভবান গাদকারি! ভুয়ো পোস্টের জেরে হাইকোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় মন্ত্রী

ই-২০ ইথানল ব্লেন্ডিং বিতর্কে কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গাদকারি বম্বে হাইকোর্টে মামলা দায়ের করেছেন। ভুয়ো পোস্টের বিরুদ্ধে আইনি পদক্ষেপ। বিস্তারিত পড়ুন।

ই-২০ তে লাভবান গাদকারি! ভুয়ো পোস্টের জেরে হাইকোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় মন্ত্রী
  • ২৭ জুলাই, ২০২৬ ১৭:২২
Prefer us on Google

নয়াদিল্লি, ২৭ জুলাই: ই-২০ ইস্যুতে বিতর্কের আবহে এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতীন গাদকারি। অভিযোগ, ই-২০ ইথানল ব্লেন্ডিং পোগ্রাম নিয়ে তাঁর পরিবারের লোকজনদেরও জড়ানো হচ্ছে। দাবি করা হয়েছে, বিপুল অঙ্কের মুনাফা লুটছেন কেন্দ্রীয় মন্ত্রী ও তাঁর পরিবার! এই বিষয়ে বেশ কিছু ভুয়ো, মানহানিকর পোস্টও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই সম্মানহানিকর পোস্টের বিষয় নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। এর জন্য প্রযুক্তি জায়েন্ট মেটা, একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করার অনুমতি চান তিনি। কারণ হিসেবে তাঁর আইনজীবী জানান, প্রধানত ওই জায়গাগুলি থেকেই এই ধরনের বিভ্রান্তিকর পোস্ট শেয়ার করা হয়েছে। এরপরই আদালত মামলার অনুমতি দিয়েছে। আজ, সোমবার মামলাটির শুনানি হয় বিচারপতি অভয় আহুজার বেঞ্চে। এর পাশাপাশি একটি লিভ পিটিশনও দায়ের করা হয়েছে। এটি একেবারেই আইনি একটি প্রক্রিয়া। মূলত এটি তখন করতে হয় যখন মামলার কিছু অংশ হাইকোর্টের ভৌগলিক বা আঞ্চলিক এলাকার বাইরে ঘটে। 

Advertisement

দেশে পেট্রলে ইথানল ব্লেন্ডিংয়ের প্রধান মুখ হিসেবে তুলে ধরা হয় কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গাদকারিকে। যদিও ইথানল মিশ্রণের নীতি বাস্তবায়নের দায়িত্ব পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকেরই। এরসঙ্গে গাদকারি বা তাঁর পরিবারের ব্যক্তিগত কোনও সম্পর্ক নেই। ফলে উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তাঁকে এবং তাঁর পরিজনদের বিরুদ্ধে ইথানল থেকে মুনাফা কামানোর ভুয়ো অভিযোগ তোলা হয়েছে। এই বিষয় নিয়ে একাধিক সোশ্যাল মিডিয়ায় ভিডিও এবং বিভ্রান্তিকর পোস্টও ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। এর আগে গাদকারির নামে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে নাগপুরে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। গ্রেপ্তার করা হয়েছিল ৪ জন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ