Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রথযাত্রা ঘিরে সকাল থেকে ব্যস্ততা জলপাইগুড়ির গৌড়ীয় মঠে

জলপাইগুড়ির গৌড়ীয় মঠে রথযাত্রাকে কেন্দ্র করে সকাল থেকেই জোরকদমে প্রস্তুতি চলছে। মঠের ভিতরে সন্ন্যাসীদের ব্যস্ততা চোখে পড়ার মতো। রান্নাঘরে প্রায় দেড় কুইন্টাল চাল ও ডাল দিয়ে রান্না হচ্ছে খিচুড়ি।

রথযাত্রা ঘিরে সকাল থেকে ব্যস্ততা জলপাইগুড়ির গৌড়ীয় মঠে
  • ২৭ জুন, ২০২৫ ১২:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়ির গৌড়ীয় মঠে রথযাত্রাকে কেন্দ্র করে সকাল থেকেই জোরকদমে প্রস্তুতি চলছে। মঠের ভিতরে সন্ন্যাসীদের ব্যস্ততা চোখে পড়ার মতো। রান্নাঘরে প্রায় দেড় কুইন্টাল চাল ও ডাল দিয়ে রান্না হচ্ছে খিচুড়ি। হচ্ছে নানা পদের তরকারি। থাকছে পায়েস। ভক্তদের প্রসাদ পরিবেশনের জন্য এই আয়োজন।

Advertisement

মঠের এক সদস্য বলেন,‘ প্রতিবছর এই দিনটির জন্য আমরা অপেক্ষা করি। রথযাত্রা মানে শুধু রথ নয়, মানুষের ভক্তি, উৎসব ও মিলনের দিন।’

এদিন ভোরে প্রথম প্রহর থেকেই কেউ তৈরি করছেন ফুলের মালা, কেউ আবার রথের দড়ি বাঁধার কাজে ব্যস্ত। সেই দড়ি টানার জন্য রীতিমতো উৎসাহে অপেক্ষা করছেন ভক্তরা।

বিকেল চারটে নাগাদ মঠ থেকে বের হবে রথ। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে এই রথযাত্রা। শান্তিপূর্ণভাবে রথযাত্রা সম্পন্ন করতে মঠ কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় প্রশাসনও তৎপর।

Advertisement
সম্পর্কিত সংবাদ