লেজার শো-আতশবাজি, কয়েক হাজার প্রদীপে দেব দীপাবলি পালিত হরিপালে
  • ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: মঙ্গলবার হরিপালের আরাধনা ট্রাস্টের উদ্যোগে পালিত হল দেব দীপাবলি। লেজার শো, আতশবাজি প্রদর্শনী, কয়েক হাজার প্রদীপে জমজমাট  হয়ে উঠল হরিপাল। আলোর উৎসব দীপাবলি সাধারণত কার্তিক অমাবস্যায় পালিত হলেও হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কার্তিক পূর্ণিমার দিন পালিত হয় দেব দীপাবলি। এই পৌরাণিক ঐতিহ্য ও ধর্মীয় ভাবধারাকে সামনে রেখে হরিপালে আরাধনা ট্রাস্টের উদ্যোগে প্রতি বছর দেব দীপাবলি উৎসব পালন করা হয়।

Advertisement

পৌরাণিক কাহিনি অনুসারে, ত্রিপুরাসুর নামে এক শক্তিশালী অসুর তিনটি  নগরী নির্মাণ করে দেবতাদের স্বর্গরাজ্যে ত্রাস সৃষ্টি করেছিল। অসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা ভগবান শিবের শরণাপন্ন হন। এরপর কার্তিক পূর্ণিমার দিন মহাদেব ত্রিপুরাসুরকে বধ করে দেবতাদের রক্ষা করেন। সেই বিজয়ের আনন্দে দেবতারা স্বর্গলোকে প্রদীপ প্রজ্বলন করে উৎসব পালন করেন। এই কারণেই কার্তিক পূর্ণিমা ‘দেব দীপাবলি’ নামে পরিচিত। বিশ্বাস করা হয়, এই বিশেষ দিনে প্রদীপ প্রজ্বলন, পুজো-অর্চনা ও প্রার্থনার মধ্যে দিয়ে জীবনের অন্ধকার দূর হয়ে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হয়। ট্রাস্টের উদ্যোগে ধর্মীয় ঐতিহ্য, ভক্তি ও সাংস্কৃতিক চেতনার এক সুন্দর মেলবন্ধন ঘটে প্রতি বছর।   নিজস্ব চিত্র