নিজস্ব প্রতিনিধি, তমলুক: তৃণমূলের পার্টি অফিস খুলতেই উদ্ধার হল প্রচুর রেশন কার্ড! আজ, বৃহস্পতিবার এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের তমলুক বিধানসভার অধীন বুড়ারি বাজারে। জানা গিয়েছে, ওই বাজারে তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস রয়েছে। গত ৪ মে রাজ্যে নির্বাচনের ফলাফল ঘোষণার পরদিনই বিজেপির লোকজনরা তাতে তালা ঝুলিয়ে দিয়েছিলেন। ওই অফিসেই শহিদ মাতঙ্গিনী ব্লক তৃণমূলের সহ সভাপতি পরিতোষ সাঁতরা বসতেন।



