Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জাতীয়  সড়কে ধস, আতঙ্ক আসানসোলে

ফের ধসের আতঙ্ক খনি অঞ্চলে। এবার ধস নামল জাতীয় সড়কে। জাতীয় সড়কের কোনও সার্ভিস রোড নয়। ১৯ নম্বর জাতীয় সড়কের মূল রাস্তার ওপরে ধসের ঘটনায় এলাকায় ছড়িয়েছে আতঙ্ক।

জাতীয়  সড়কে ধস, আতঙ্ক আসানসোলে
  • ২০ জুলাই, ২০২৫ ১৩:০৭

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ফের ধসের আতঙ্ক খনি অঞ্চলে। এবার ধস নামল জাতীয় সড়কে। জাতীয় সড়কের কোনও সার্ভিস রোড নয়। ১৯ নম্বর জাতীয় সড়কের মূল রাস্তার ওপরে ধসের ঘটনায় এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। 

Advertisement

রবিবার ভোর পাঁচটা নাগাদ আসানসোল উত্তর থানার চন্দ্রচূড় মন্দিরের কাছে এই ধসের ঘটনা ঘটে। স্থানীয়ভাবে এলাকাটি  হাট গাড়ুই নামে পরিচিত। বাসিন্দাদের বক্তব্য, কুয়োর মতো গর্ত হয়ে যায় রাস্তার উপরে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধসের আয়তন কিছুটা বেড়েছে। খবর পেয়েই পুলিস পুরো এলাকায় গার্ডরেল দিয়ে ঘিরে দেয়। পরে জাতীয় সড়ক কর্তৃপক্ষের লোকজন সেখানে আসে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এক কর্মী রঞ্জিত চট্টোপাধ্যায় জানিয়েছেন,  দ্রুত রাস্তা মেরামত করার জন্য পদস্থ আধিকারিকরা তাঁদের নির্দেশ দিয়েছেন। 

এর আগেও কলকাতা-দিল্লি ১৯ জাতীয় সড়কে ধসের ঘটনা ঘটেছিল। কিছুদিন আগেই কুলটি থানা চৌরঙ্গী মোড়ের কাছে সার্ভিস রোডে ধস নামে। 

সম্পর্কিত সংবাদ