Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬

জমি মাফিয়ার কীর্তি ফাঁস, অসমে আক্রান্ত সাংবাদিক

অসমে ফের আক্রান্ত সাংবাদিক। ‘জমি মাফিয়া’র বিরুদ্ধে খবর করেছিলেন। এই অপরাধে তাঁর উপর প্রাণঘাতী হামলা করা হয় বলে অভিযোগ

জমি মাফিয়ার কীর্তি ফাঁস, অসমে আক্রান্ত সাংবাদিক
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: অসমে ফের আক্রান্ত সাংবাদিক। ‘জমি মাফিয়া’র বিরুদ্ধে খবর করেছিলেন। এই অপরাধে তাঁর উপর প্রাণঘাতী হামলা করা হয় বলে অভিযোগ। রবিবার সন্ধ্যায় শিলচরের সুরজিৎ চক্রবর্তী নামে ওই  সাংবাদিক হামলার শিকার হন। ন্যাশনাল হাইওয়ে ফাঁড়ির সামনে ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। আক্রান্তর দাবি, ‘জমি মাফিয়া’ অরবিন্দ দাসের বিরুদ্ধে খবর করেছিলেন তিনি। এজন্য অরবিন্দ  এবং তাঁর ভাইপো সহ কয়েকজন তাঁকে বেধড়ক মারধর করে। এরফলে গুরুতর আহত হন সুরজিৎ। পরে তাকে চেংকুড়ি থানার পুলিস উদ্ধার করে। কাছাড় জেলার পুলিস সুপার পার্থপ্রতিম দাস জানান, এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ