Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মেসির জার্সি এবার লামিনের

লায়োনেল মেসির মতো তিনিও লা মাসিয়া থেকে উঠে এসেছেন। মাত্র ১৭ বছরেই হয়ে উঠেছেন দলের আপফ্রন্টের অন্যতম ভরসা।

মেসির জার্সি এবার লামিনের
  • ১৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বার্সেলোনা: লায়োনেল মেসির মতো তিনিও লা মাসিয়া থেকে উঠে এসেছেন। মাত্র ১৭ বছরেই হয়ে উঠেছেন দলের আপফ্রন্টের অন্যতম ভরসা। তাই আসন্ন মরশুমে এবার মেসির ছেড়ে যাওয়া ১০ নম্বর গায়ে চাপাতে চলেছেন লামিনে ইয়ামাল। বৃহস্পতিবার তরুণ এই স্প্যানিশ উইঙ্গারের হাতে তা তুলে দেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তে। উল্লেখ্য,বুধবারই ১৮ বছরে পা রাখেন ইয়ামাল। তাই এই বিশেষ দিনে তাঁকে সম্মান জানায় ক্লাব। তবে একইসঙ্গে বিতর্কে জড়িয়েছেন এই স্প্যানিশ ফুটবলার। জন্মদিনের পার্টিতে বিনোদনের জন্য বেশ কয়েকজন খর্বকায় মানুষকে নিয়ে আসেন ইয়ামাল। অতিথিদের মজার জন্যই তাঁদের আনা। আর তাতেই বিপাকে পড়েছেন এই বার্সা ফুটবলার। সূত্রের খবর, ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে প্রতিবন্ধী আইন ভঙ্গের অভিযোগ উঠেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ