Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ব্যর্থ লক্ষ্য, বিদায় সাত্ত্বিক-চিরাগেরও

জাপান ওপেন থেকে আগেই ছিটকে গিয়েছিলেন তারকা শাটলার পিভি সিন্ধু। এবার বিদায় নিলেন লক্ষ্য সেন। দ্বিতীয় রাউন্ডের বাধা টপকাতে পারেননি সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেঠি জুটিও।

ব্যর্থ লক্ষ্য, বিদায় সাত্ত্বিক-চিরাগেরও
  • ১৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

টোকিও: জাপান ওপেন থেকে আগেই ছিটকে গিয়েছিলেন তারকা শাটলার পিভি সিন্ধু। এবার বিদায় নিলেন লক্ষ্য সেন। দ্বিতীয় রাউন্ডের বাধা টপকাতে পারেননি সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেঠি জুটিও।

Advertisement

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে অষ্টাদশ স্থানাধিকারী লক্ষ্য টুর্নামেন্টে শুরুটা ভালোই করেছিলেন। সেই ছন্দ ধরে রাখতে ব্যর্থ পরের রাউন্ডে। জাপানের কোদাই নারাওকার কাছে ভারতীয় শাটলার হারলেন ২১-১৯, ২১-১১ গেমে। অন্যদিকে, পুরুষদের ডাবলসে সাত্ত্বিক-চিরাগ জুটিকে ২২-২৪, ১৪-২১ গেমে হারালেন চীনের লিয়াং উই কেং-ওয়াং চাং জুটি।

Advertisement
সম্পর্কিত সংবাদ