Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সেমি-ফাইনালে পৌঁছোলেন লক্ষ্য

জাপান মাস্টার্সে লক্ষ্য সেনের দুরন্ত ফর্ম অব্যাহত।

সেমি-ফাইনালে পৌঁছোলেন লক্ষ্য
  • ১৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কুমামোটো: জাপান মাস্টার্সে লক্ষ্য সেনের দুরন্ত ফর্ম অব্যাহত। শুক্রবার প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন আয়ারল্যান্ডের লোহ কিয়ান ইউকে স্ট্রেট গেমে হারিয়ে সেমি-ফাইনালে পৌঁছলেন এই ভারতীয় শাটলার। তাঁর পক্ষে ম্যাচের ফল ২১-১৩, ২১-১৭। এদিন কোয়ার্টার-ফাইনালে মাত্র ৪০ মিনিটেই ম্যাচ পকেটে পুরে ফেলেন লক্ষ্য সেন। সেমি-ফাইনালে তাঁর প্রতিপক্ষ বিশ্বের ১৩ নম্বর শাটলার জাপানের কেন্টা নিশিমোতো। উল্লেখ্য, হংকং ওপেনে রানার্স হওয়ার পর ডেনমার্ক ও হাইলো ওপেনে শেষ আটের লড়াই থেকেই বিদায় নিতে হয়েছিল লক্ষ্যকে। তবে জাপান মাস্টার্সে দুরন্ত ফর্মে রয়েছেন ২৪ বছরের এই ভারতীয় শাটলার। ছন্দ ধরে রেখে ট্রফির খরা কাটানোই পাখির চোখ লক্ষ্য সেনের।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ