Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ক্যারমে রাজ্য সেরা হলেন শিলিগুড়ির পাপিয়া ও প্রদীপ

ক্যারমে রাজ্য সেরা হলেন শিলিগুড়ির পাপিয়া ও প্রদীপ
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি: ক্যারমে মেয়েদের রাজ্য সেরার খেতাব ধরে রাখলেন শিলিগুড়ির  পাপিয়া বিশ্বাস। শিলিগুড়িতে অনুষ্ঠিত ২৮তম রাজ্য ক্যারমের ফাইনালে রবিবার রাতে ২-০ ব্যবধানে হারান হুগলির আহেলি কংসবণিককে। এনিয়ে টানা তিনবার রাজ্য সেরা হলেন শিলিগুড়ির পাপিয়া। অন্যদিকে, ছেলেদের রাজ্য সেরা হলেন ইনকাম ট্যাক্সের প্রদীপকুমার অগ্রহরি। ফাইনালে ২-১ হারান হুগলির চন্দন চৌধুরিকে। পুরস্কার তুলে দেন শিলিগুড়ি পুরনিগমের ক্রীড়া বিভাগের মেয়র পারিষদ দিলীপ বর্মন, শিলিগুড়ি জেলা ২৯ ইঞ্চি ক্যারম অ্যাসোসিয়েশন সভাপতি সিদ্ধার্থ বিশ্বাস, সচিব সঞ্জীব ঘোষ সহ অন্যরা। পাঁচদিন ধরে প্রতিযোগিতা চলে শিলিগুড়ি চম্পাসারির জাতীয় শক্তি সঙ্ঘ ও পাঠাগারে। বিভিন্ন জেলার দেড়শোরও বেশি খেলোয়াড় অংশগ্রহণ করেছিলেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ