Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ক্যুইজে ২৫ লাখ জিতলেন ডাঙ্গিপাড়ার মাধ্যমিক পাশ মিন্টু

ক্যুইজে ২৫ লাখ জিতলেন ডাঙ্গিপাড়ার মাধ্যমিক পাশ মিন্টু
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: ক্যুইজেই লাখপতি চা দোকানি। নুন আনতে পান্তা ফুরনো অবস্থা। ধার দেনার সংসার। ঋণে জর্জরিত হয়ে যখন গলা অবধি চলে আসে। ঠিক সেই সময় সুযোগ আসে দেশের একটি নামি টিভি চ্যানেলে ক্যুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়ার। সেই ক্যুইজে অমিতাভ বচ্চনের সামনে বসে একের পর এক সঠিক উত্তর দিয়ে সেই দোকানদার জিতে নেন ২৫ লক্ষ টাকা। যা রাতারাতি বদলে দেয় চা বিক্রেতা ২৬ বছর বয়সী মিন্টু সরকারের ভাগ্য। 
Advertisement
ভাগ্য বদলের এই ঘটনা চাক্ষুস করে রীতিমতো অবাক রায়গঞ্জের জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গিপাড়ার বাসিন্দারা। প্রান্তিক এলাকায় চা দোকান চালিয়েও মিন্টু যে এত প্রশ্নের উত্তর জানেন, তাতেই অবাক সকলে। এখন গ্রামের সেলিব্রিটি মাধ্যমিক পাস মিন্টু। 
মিন্টু বলেন, এই ক্যুইজে সুযোগ পেয়ে গত মাসের মাঝামাঝি মুম্বই গিয়েছিলাম মাকে নিয়ে। মোট ২৬ লক্ষ ৬০ হাজার টাকা জিতেছি। তবে টাকা জেতার থেকে তাঁর বেশি আনন্দ অন্য জায়গায়। যে এক বিঘা জমি বাবার চিকিৎসার জন্য একসময় বন্ধক দিতে হয়েছিল, সেটা ছাড়াতে পেরে বেশি আনন্দ হচ্ছে তাঁর। যদিও অর্থের অভাবে বাবাকে বাঁচাতে না পারার আক্ষেপ কুরে কুরে খাচ্ছে।
কীভাবে এই প্রতিযোগিতায় যাওয়া? মিন্টুর কথায়, মাধ্যমিক পরীক্ষার পর কাজের জন্য পরিযায়ী শ্রমিক হিসেবে পাঞ্জাবে গিয়েছিলাম। সাতমাস পর ফিরে আসি। পরিবারের সবাই টিভিতে প্রতিযোগিতাটি দেখতাম। মা একবার বলেছিল, এসব  দেখে কী হবে? ওখানে যেতে পারবি? তারপরই জেদ চেপে যায়। একদিকে খবরের কাগজ পড়া, অন্যদিকে বিশ্বের বিখ্যাত মানুষজনের সম্পর্কে জানার প্রতি আগ্রহ বাড়ে। শেষে মুম্বইয়ে গিয়ে বিগ বির সামনে বসে উত্তর দেওয়ার চ্যালেঞ্জ সামলানো। সেই চ্যালেঞ্জ সামনে লাখপতি হয়ে বাড়ি ফিরে এখন তারকা এই চা দোকানি।
সম্পর্কিত সংবাদ